চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছক্কা-বৃষ্টির ম্যাচে গাপটিলদের রোমাঞ্চ ছড়ানো জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচে মোট ৩১বার বল সীমানার বাহিরে উড়িয়ে ফেলেছেন দুদলের ব্যাটসম্যানরা। এমন ছক্কা-বৃষ্টির দিনে বড় সংগ্রহ আর রোমাঞ্চ ছাড়ানোর বিকল্প নেই! মাঠে হলও সেটাই। শেষ হাসি অবশ্য নিউজিল্যান্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৪ রানের জয় তুলেছে কিউইরা।

ডানেডিনে বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে আসা নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে ৭ উইকেটে তোলে ২১৯ রান। জবাব দিতে নেমে ৮ উইকেটে ২১৫ রান পর্যন্ত যায় অস্ট্রেলিয়া।

দারুণ জয়টি দিয়ে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টির সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড।

৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলা মার্টিন গাপটিল আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক বনে গেছেন এদিন। কিউই ওপেনার ৬ চার ও ৮ ছক্কায় ইনিংস সাজিয়েছেন।

তা দিয়ে টপকে গেছেন শীর্ষে থাকা রোহিত শর্মাকে। ৯২ ইনিংসে ১৩২ ছয় নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে শীর্ষে এখন গাপটিল। ১০০ ইনিংসে ১২৭ ছয়ে দুইয়ে ভারতের রোহিত।

আন্তর্জাতিক অঙ্গনে ছোট ফরম্যাটের ক্রিকেটে ছয়ের শতক আছে আরও তিনটি। ৯৪ ইনিংসে ১১৩ ছয় ইংল্যান্ডে ইয়ন মরগানের, ৬২ ইনিংসে ১০৭ ছয় কিউই কলিন মুনরোর এবং ৫৪ ইনিংসে ১০৫ ছয় টি-টুয়েন্টির ফেরিওয়ালা ক্যারিবীয় ব্যাটিংদানব ক্রিস গেইলের।

Reneta

ইউনিভার্সিটি ওভালে টিম সেইফার্টকে (৩) দ্রুত হারিয়ে শুরু করে কিউইরা। দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে নিয়ে গাপটিল অবশ্য সেটি সামাল দেন। জুটিতে গড়েন দেশিয় রেকর্ড ১৩১ রানের প্রযোজনা, সেটিও মাত্র ৬৯ বলে।

২৭ বলে ফিফটি ছুঁয়ে গাপটিল সেঞ্চুরির সুবাস ছড়িয়েও তিনঅঙ্কে যেতে পারেননি। দলনেতা উইলিয়ামসন ফেরেন ২ চার ৩ ছয়ে ৩৫ বলে ৫৩ রানে। জেমস নিশাম এক চার ও ৬ ছক্কায় অপরাজিত থাকেন ১৬ বলে ৪৬ রানের ঝড় তুলে।

জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক থাকে অজিরা। ১৩ ওভারে ১১৩ রান তোলে, শেষে ৭ ওভারে ১০৭ রানের সমীকরণ আর মেলাতে পারেনি।

ম্যাথু ওয়েড ১৫ বলে ২৪, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৪ বলে ১২, জস ফিলিপস ৩২ বলে ৪৫ করে অস্ট্রেলিয়াকে শুরুটা দিয়ে যান। এরপর ম্যাক্সওয়েল ৩, অ্যাস্টন অ্যাগার ও মিচেল মার্শ রানের খাতা খোলার আগেই ফিরলে খানিক ধাক্কা।

সেখান থেকে প্রতিরোধ মার্কাস স্টয়নিস ও ড্যানিয়েল সামসের। সপ্তম উইকেটে দুজনে ৩৭ বলে ৯২ রান যোগ করেন। সপ্তম উইকেটে যা টি-টুয়েন্টির বিশ্বরেকর্ড।

শেষ ওভারে নিশামের থেকে ১৫ রান ছিনিয়ে নিলেই জয় দেখত অজিরা। সেটি হয়নি। ১৮তম ওভারে ট্রেন্ট বোল্ট মাত্র ৬ রান দিয়ে যে সম্ভাবনা জাগান, তাতে পূর্ণতা দিয়ে শেষ করেন নিশাম। ১০ রান দেন, সঙ্গে নেন ২ উইকেট।

স্টয়নিস ৩৭ বলে ৭২ তুলে ফেরেন অষ্টম ব্যাটসম্যান হিসেবে, দলের ইনিংস শেষ হওয়ার এক বল আগে। ৭ চার ও ৫ ছক্কায় সাজানো তাণ্ডব তার। সামস ফেরেন ওই ওভারের প্রথম বলে। ২ চার ও ৪ ছয়ে ১৫ বলে ৪১ তুলে।

আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ৩২টি। ঘটেছে দুবার। তার থেকে এক ছক্কা কম দেখেছে ডানেডিনের এই ম্যাচ।

এমন রানবন্যার মাঝেও ৪ ওভারে কেবল ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন ৫০তম টি-টুয়েন্টি খেলতে নামা মিচেল স্যান্টনার। যার তিন উইকেট আবার নিয়েছেন এক ওভারেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাপটিলনিশামরেকর্ডলিড স্পোর্টসস্টয়নিস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT