অন্যান্য খেলা

চ্যাম্পিয়ন চ্যানেল আইয়ের মাসুম-সাব্বির জুটি

ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন

চ্যানেল আইয়ের মাসুম-সাব্বির জুটি টেনিস খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের মাসুম ও সাব্বির টেনিস খেলছেন, তারা জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসকে সামনে রেখে মিডিয়া ব্যক্তিদের নিয়ে বিশেষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছে প্রাণ গ্লুকোজ। যেখানে ছেলেদের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম ও সাব্বির আহমেদ।

মাসুম-সাব্বির জুটির বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছেন একাত্তর টিভি’র হাবীব রহমান ও জেমসন মাহবুব।

এছাড়া প্রাণ গ্লুকোজ ডি-ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ছেলেদের এককে একাত্তর টেলিভিশনের হাবীব রহমানের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছেন চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম।

মেয়েদের এককে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছেন দ্য ভয়েজ অব এশিয়া’র মাকসুদা লিসা। তার বিপক্ষে হেরে রানার্সআপ একাত্তর টিভি’র নাদিয়া শারমিন।

অন্যদিকে, সম্মিলিত দ্বৈতে চ্যাম্পিয়ন এশিয়া টিভির রকিবুল ইসলাম মানিক ও দ্য ভয়েজ অব এশিয়া’র মাকসুদা লিসা। রানার্সআপ একাত্তর টিভি’র হাবীব রহমান ও নাদিয়া শারমিন।

বিষয়:একাত্তর টিভি তারিকুল ইসলাম মাসুম সাব্বির আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…