চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় ভাইয়ের পরিচালনায় প্রথমবার সোহেল আরমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৪
বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত কিংবদন্তী নির্মাতা, প্রযোজক আমজাদ হোসেনের দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান নির্মাণ জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মূলত বাবার পথ ধরেই তারা মিডিয়ায় এসেছেন। দুজনেই পরিচালনায় ব্যস্ত। পাশাপাশি কালেভদ্রে দেখা মিলে অভিনয়ে।

দীর্ঘ ১৫ বছরের বিরতি শেষে ২০২২ সালে ‘মুসা’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেন নির্মাতা, লেখক ও অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল। এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি। অন্যদিকে প্রায় তিন দশক ধরে শোবিজে কাজ করছেন সোহেল আরমান। একাধারে তিনি একজন নাট্যকার, অভিনেতা, গীতিকার ও পরিচালক। বাকি কাজগুলো পর্দার পেছনের হলেও অভিনয়ের মাধ্যমে ক্যামেরার সামনে এসেও পরিচিতি পেয়েছেন তিনি। তবে দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে অভিনয়ে নেই তিনি। অবশেষে পর্দায় ফিরছেন এই অভিনেতা।

প্রথমবারের মতো একসঙ্গে দোদুল-আরমান দুই ভাই অভিনয় করছেন। একটি বেসরকারি টেলিভিশনের জন্য নির্মিতব্য ধারাবাহিকটির নাম ‘বোকা প্রেম’। কমেডি ঘরানার নাটকটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা করছেন সাজ্জাদ হোসেন দোদুল। এ নাটকের মাধ্যমে বড় ভাইয়ের পরিচালনা প্রথমবার কাজ করছেন ছোট ভাই সোহেল আরমান।

দুই ভাই একসঙ্গে অভিনয় প্রসঙ্গে সাজ্জাদ হোসেন দোদুল বলেন, সোহেল আরমান ভালো একজন অভিনেতা। দীর্ঘদিন ধরেই পরিচালনা করছেন। ওর মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। কিন্তু সেটা বিফলে যাচ্ছে। এভাবে প্রতিভা শেষ হয়ে যাবে সেটা তো মেনে নেওয়া যায় না। বড় ভাই হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে। বাবা মারা যাওয়ার পর পরিবারের সবাইকে আমি গাইড করছি। আমি ওকে অভিনয়ে নিয়মিত হতে আগ্রহী করছি। তাছাড়া অনেক দিন ধরেই ইচ্ছে দুই ভাই একসঙ্গে কাজ করব। তাই এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার দুজনে পর্দা ভাগ করছি। দুজনেই প্রেমিক চরিত্রে পর্দায় হাজির হচ্ছি। আমাদের চরিত্রে চমক আছে। বাকিটা জানতে হলে নাটকটি দেখতে হবে।

সোহেল আরমান বলেন, আমার শ্রদ্ধাভাজন ও ভালোবাসার বড় ভাই অনেক দিন ধরেই অভিনয়ে ফেরার কথা বলছিল। একসময় প্রচুর অভিনয় করতাম। কাজের চাপে দীর্ঘ সময় ধরে অভিনয়ে নেই। মাঝে লম্বা একটা গ্যাপ। তবে এখনো আমাকে অভিনেতা হিসেবে ভক্তরা দেখতে চায়। তাদের থেকে একটা চাপ অনুভব করছি। ভাইয়াও প্রবল চাপ দিচ্ছেন। সে ফেরার জন্য অনেক বোঝাল। তার মাঝে বাবার প্রতিচ্ছবি খুঁজে পাই। তাকে আমি বাবার চোখেই দেখি। যেহেতু তাকে ভালোবাসি এবং অভিনয়ের জন্য চাপ আছে সবকিছু বিবেচনা করে অভিনয়ে ফিরছি। আমার চরিত্রটা বেশ সুন্দর। সবকিছু মিলিয়ে প্রধান চরিত্রে দীর্ঘ ১৫ বছরেরও অধিক পর কাজ করছি। চেষ্টা করব এখন থেকে নিয়মিত হওয়ার। আশা করছি, নাটকটি প্রচারে এলে সবার পছন্দ হবে।

‘বোকা প্রেম’ ধারাবাহিকে আরও অভিনয় করছেন—আখম হাসান, ফারজানা ছবি, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীর, সাব্বির আহমেদ, এলেন শুভ্র, ইমতু রাতিশ, ইমু শিকদার, লাবণ্য লিজা, সিয়াম মৃধা, বিটলু শামীম, সামিয়া আক্তার, কাজী মিথিলা মুন প্রমুখ। নির্মাতা জানান, রোববার (২৪ মার্চ) থেকে পূবাইলে ধারাবাহিকটির শুটিং শুরু। একটানা চলবে দৃশ্য ধারণ। ঈদুল ফিতরের পর নাটকটি প্রচারে আসবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখম হাসানআবু হুরায়রা তানভীরআমজাদ হোসেনইমতু রাতিশইমু শিকদারএলেন শুভ্রকাজী মিথিলাকিংবদন্তী নির্মাতানাটকপ্রযোজকফারজানা ছবিবিটলু শামীমলাবণ্য লিজাশামীমা নাজনীনসাজ্জাদ হোসেন দোদুলসাব্বির আহমেদসামিয়া আক্তারসিনমোসিনেমাসিয়াম মৃধাসোহেল আরমান
শেয়ারTweetPin

সর্বশেষ

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নে জোর

জুলাই ৫, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT