স্পোর্টস

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ওয়ালশের পরিকল্পনা

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

শ্রীলংকা থেকে:  বাংলাদেশের বোলিং কোচ হিসেবে গত সাত মাসের অভিজ্ঞতাকে দারুণ বলে মনে করছেন ক্যারিবীয় ফাস্ট বোলিং লিজেন্ড কোর্টনি ওয়ালশ। আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের রাজসিক উত্থান তাকে তৃপ্তি দেয়। মে-জুনে আয়ারল্যান্ড সফর এবং ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোস্তাফিজ, তাসকিন, রাব্বি, শুভাশিসদের মতো তরুণ পেসারদের নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

২২ গজে গতির ঝড় তোলা একসময় যার ছিলো নিয়মিত কাজ সেই ওয়ালশকে বোলিং করতে দেখা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই। উসাইন বোল্টের জ্যামাইকার আরেক লিজেন্ড এখনো মাঝেসাঝে নেটে হাত ঘোরান শিষ্যদের অনুপ্রাণিত করতে।

টেস্ট ক্রিকেটে প্রথম পাঁচশো উইকেট শিকারি কোর্টনি ওয়ালশ ২০০১ সালে ক্রিকেট থেকে অবসর নেন। কোচ হিসেবে প্রথম গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট বাংলাদেশে শুরু গত সেপ্টেম্বরে। সাত মাসের অভিজ্ঞতা থেকে বললেন টাইগারদের ফাস্ট বোলিং শেখানোর কাজটা খুবই উপভোগ্য।

কলম্বোতে শততম টেস্ট ম্যাচে জয়, প্রিয় শিষ্য মোস্তাফিজের দুর্দান্ত কাম-ব্যাকে মুগ্ধ তিনি।

আয়ারল্যান্ড সফর এবং ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পেসারদের সাফল্যের ছক এর মধ্যেই কষে ফেলেছেন টাইগারদের বোলিং ওস্তাদ।

শ্রীলংকা সফরে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে টাইগারদের সাফল্যের ধারা বজায় থাকবে বলে আশা ওয়ালশের।

বিস্তারিত ভিডিওতে:

বিষয়:কোর্টনি ওয়ালশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…