চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পেসারদের উপর ভরসা রাখতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন এবং শুভাশিস রায়- এই তিনজনই নিউজিল্যান্ডের আগের সফরের দলে ছিলেন। চোট আর পারফরম্যান্সের কারণে এবার তাদের কেউই নেই। ফলে অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে এবং আগেরবারের মতো ভোগান্তির ছবিটা এবারও একই। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এ অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে খেলাতেই বড় সমস্যা হিসেবে দেখছেন। তবে পেসারদের উপর ভরসা রাখারও পরামর্শ তার।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২ টেস্টে খেলেছেন মোস্তাফিজ। আর হ্যামিল্টন টেস্টে খেলা তিন পেসার মিলে খেলেছেন কেবল পাঁচ টেস্ট। আবু জায়েদ রাহী তার চতুর্থ টেস্টে খেলেছেন। খালেদ আহমেদ খেলেছেন দ্বিতীয় টেস্ট। সেখানে হ্যামিল্টনেই অভিষেক হয়েছে ইবাদত হোসেনের।

প্রথম টেস্টে অনভিজ্ঞ এ তিন পেসার মিলে পেয়েছেন কেবল ১ উইকেট। দেশে খেলা হলে স্পিনাররাই নেন মূল ভূমিকা। উপমহাদেশের বাইরে স্পিনারদের সে সুযোগ ছিল না। পেসাররাও ব্যর্থ হয়েছেন। ফলে স্বাগতিকরা রানের ফোয়ারা ছুটিয়েছে।

পেসাদের একরকম স্বর্গেও কেন বোলাররা ব্যর্থ? পেস বোলিং কোচ হিসেবে এমন প্রশ্নের উত্তরটা চাওয়া হয়েছিল ওয়ালশের কাছে। ক্যারিবীয় কিংবদন্তির উত্তর, ‘পেসারদের ধারাবাহিক সুযোগ দিতে হবে। যদি আপনি এখানে এক টেস্ট, আরো কিছুদিন পর অন্যখানে আরেক টেস্ট খেলেন, তাহলে উন্নতি করতে পারবেন না। এক বা দুই টেস্ট ম্যাচ পর্যাপ্ত না।’

এসব কন্ডিশনে ভালো করতে ধারাবাহিকভাবে তিন, চারজনকে খেলিয়ে যাওয়ার পরামর্শ ওয়ালশের, ‘নিউজিল্যান্ডে আগের সফরেও আমাদের নতুন বোলিং আক্রমণ ছিল, এবারও তাই। এখানে কোনো ধারাবাহিকতা নেই। আমাদের এমন তিন বা চারজনকে নিতে হবে যারা ধারাবাহিকভাবে খেলবে, তাদের উপর লগ্নি করতে হবে, ভরসা করতে হবে।’

হ্যামিল্টন টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩৪ রান। জবাবে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪২৯ রানে অলআউট হলে একদিন হাতে রেখে, ইনিংস ও ৫১ রানে জয় পায় নিউজিল্যান্ড।

Reneta

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ মার্চ, ওয়েলিংটনে। সেখানে ঘুরে দাঁড়ানোর আশা করছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোর্টনি ওয়ালশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পাসওয়ার্ড’-এ অভিনয় করতে কেন রাজি হলেন পরমব্রত?

পরবর্তী

বনানী লেকে ডুবে যাওয়া কিশোরকে উদ্ধারে অভিযান

পরবর্তী

বনানী লেকে ডুবে যাওয়া কিশোরকে উদ্ধারে অভিযান

পিএসএল থেকে ছিটকে আইপিএলেও শঙ্কায় ডি ভিলিয়ার্স

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT