চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্ষেপ থাকলেও প্রস্তুতির ঘাটতি দেখছেন না ওয়ালশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টি বাগড়ায় মাত্র ১২ ওভার বল করতে পেরেছেন বোলাররা। সেটা নতুন বলে। পুরনো বলে কেমন বল করতেন মোস্তাফিজ-খালিদ-রাহীরা সেটা নিয়ে আক্ষেপ আছে কোর্টনি ওয়ালশের। এরপরও টাইগারদের বোলিং কোচ বলছেন, প্রস্তুতি একদমই হয়নি এমনটা বলা যাবে না মোটেও।

লিংকনে দুই দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিনের পুরোটা ব্যাট করে নিজেদের ব্যাটের মরিচা ঝারতে পেরেছেন টাইগার ব্যাটসম্যানরা। কিন্তু বোলাররা সেই সুযোগটা পেলেন কই? ভারী বাতাসে বল করতে কষ্ট হওয়ায় প্রস্তুতি ম্যাচটা ছিল নিউজিল্যান্ডের ভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার উপলক্ষ। বৃষ্টি সব চেষ্টা মাঠে মেরে দিয়েছে!

শত দোষ দিলেও প্রকৃতির নিয়মে তো আর বাঁধা দেয়া চলে না, ওয়ালশ তাই প্রকৃতিকে দোষারোপও করতে চাইলেন না। নিউজিল্যান্ডের আবহাওয়াকে মেনে নিয়ে নিজেদের সেরাটা দেয়ার জন্য শিষ্যদের প্রতি আহবান জানিয়েছে ক্যারিবীয় কিংবদন্তি।

‘আমরা তো আবহাওয়ার পূর্বাভাস আগেই পেয়েছি। আমাদের টেস্ট খেলোয়াড়রা এরই মাঝে যে যার মতো প্রস্তুতি নিয়ে ফেলেছে। বিশেষ করে পেসাররা, তাদের প্রস্তুতির ঘাটতি হয়েছে এমনটা বলা যাবে না।’

‘তারপরও আমার চাওয়া ছিল অন্তত দুটো স্পেল করানো যায় যাতে, কারণ ম্যাচ আর নেটের প্রস্তুতি দুটো আলাদা জিনিস। আমরা হতাশ যে পুরো দিনটা খেলতে পারলাম না। কিন্তু এতটুকু সময়ের মধ্যেই ফিটনেস নিয়ে যথেষ্ট কাজ করা গেছে। এখন টেস্ট ম্যাচে খেলার জন্য যথেষ্ট দক্ষতা আমাদের হয়েছে আর ম্যাচে সঠিক কাজটা করলেই চলবে।’

নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশের পেস শক্তি তুলনামূলক নবীন। প্রস্তুতি ম্যাচে যে চারজন পেসার বল করেছেন তাদের সম্মিলিত টেস্ট খেলার অভিজ্ঞতা মাত্র ১৬! চারজনের মধ্যে ইবাদত হোসেনের এখনো অভিষেকই হয়নি। যদিও প্রস্তুতি ম্যাচে মাত্র এক ওভার বল করে ওপেনার অ্যান্ড্রু ফ্লেচারকে তুলে নিয়ে নিজের অভিষেকের দাবিটা জোরাল করেছেন তিনি। যিনি সবচেয়ে অভিজ্ঞ সেই মোস্তাফিজুর রহমানও পেয়েছেন এক উইকেট।

Reneta

এই অনভিজ্ঞ শিষ্যদের ভালো করার তরিকা হিসেবে কেবল একটা পরামর্শ দিয়েছেন ওয়ালশ, ‘আমার বার্তা পরিষ্কার। নিজেদের দৃঢ়টা ধরে রেখে উইকেটের লাইনে বলের পর বল করে যাওয়া। আমরা অনুশীলনে এটা নিয়েই কাজ করেছি, সবকিছু ঠিকঠাক মতই চলছে। শুধু একটাই আক্ষেপ যে দ্বিতীয় স্পেলে এই বোলাররা কেমন বল করে সেটা দেখা হল না, কতটুকু মানিয়ে নেয়া শিখলো সেটা জানা গেল না। এখানকার আবহাওয়া স্পিন বান্ধব নয়। সুতরাং দু-একজন পেসারকে এগিয়ে এসে উইকেটে নিজেদের অবস্থান শক্ত করতে হবে আর বাংলাদেশের জন্য ভালো কিছু করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোর্টনি ওয়ালশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের সেমিফাইনাল ‘ক্যারিয়ার সেরা’ ম্যাচ বলছেন এনরিকে

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকারদের বোনাস নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT