ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে কে কার প্রতিপক্ষ

বায়ার্ন মিউনিখের ফুটবল দল মাঠে জয়ের আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের ফুটবল দল ম্যাচ শেষে মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছে, খেলোয়াড়রা একে অপরকে আলিঙ্গন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৩২ দলের আসরে টিকে রইল আর মাত্র চারটি দল। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াইয়ে রয়েছে এখন রিয়াল মাদ্রিদ, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড।

এবারের সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বায়ার্ন। আরেক সেমিফাইনালে পিএসজির মুখোমুখি হবে ডর্টমুন্ড।

আগামী ৩০ এপ্রিল আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম সেমিফাইনালে নামবে রিয়াল ও বায়ার্ন। পরদিন ১ মে সিগনাল ইদুনা পার্কে লড়বে ডর্টমুন্ড ও পিএসজি।

ফিরতি লেগে ৭ মে পার্ক ডে প্রিন্সেসে পিএসজি ও ডর্টমুন্ডের লড়াই। এরপর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের সঙ্গে নামবে বায়ার্ন।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ১ জুন হবে ফাইনাল। সেদিনই জানা যাবে, কারা উঁচিয়ে ধরবে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর প্রতিযোগিতার ট্রফি।।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি বরুশিয়া ডর্টমুন্ড বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদ সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…