কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘হঠাৎ দেখা’ অবলম্বনে চলচ্চিত্র নিয়ে আসছে ইমপ্রেস টেলিফিল্ম। ইমপ্রেস টেলিফিল্ম এবং কলকাতার রেশমী পিকচার্স এর যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘হঠাৎ দেখা’। চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিংয়ে অংশ নিয়ে ঢাকা ও চ্যানেল আই ঘুরে গেলেন ভারতের অভিনেত্রী দেবশ্রী রায়।
টানা তিনদিন চট্টগ্রামে শুটিং শেষে রেডিও ভূমির অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আই কার্যালয়ে আসেন দেবশ্রী। জানালেন, ‘হঠাৎ দেখা’ নিয়ে আশাবাদী তিনি।
দেবশ্রী রায় বলেন, এ চলচ্চিত্র সম্পূর্ণ ভিন্ন ধারার একটি চলচ্চিত্র। আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। বাংলাদেশের মানুষ ও আতিথেয়তায় মুগ্ধ দেবশ্রী। তিনি জানান, এদেশের মানুষের কাছ থেকে এতো ভালোবাসা পেয়েছি তাই সব সময়ই আসতে ইচ্ছা করে। বাংলার মানুষের সঙ্গে মিশে মনেই হয়নি নতুন আলাপ হয়েছে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বাংলাদেশ ও ভারত অংশের চিত্রায়ন। এরপর ‘হঠাৎ দেখা’ যে কোনোদিনই মুক্তি পাবে।






