চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের সপ্তম দিন চ্যানেল আইয়ে দুই টেলিফিল্ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

ঈদের সপ্তম দিন চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে তারকাবহুল দুই টেলিফিল্ম। যার একটি ‘হঠাৎ দেখা’ এবং অপরটি ‘আধা ঘণ্টা আগে’।

‘হঠাৎ দেখা’ টেলিফিল্মটির কাহিনীর শুরুটা মূলত জাফর সাহেব নামক একজন শিল্পপতিকে ঘিরে। যার একমাত্র মেয়ে জুহি। মা মরা জুহি, ছোটবেলা থেকেই বাবার উপর নির্ভরশীল। কেনাকাটা, পড়ালেখা সব কিছুই বাবার পছন্দে করত। বাবা জাফর সাহেব ধরেই নিয়েছিলেন, জুহি উনার পছন্দেই বিয়ে করবে।

তাইতো জাফর সাহেব তার এক বন্ধুর ছেলে, অস্ট্রেলিয়া বাসী সৃজনের সাথে বিয়েটা প্রায় ঠিক করেই ফেলেছেন। একদিন ব্রেকফাস্ট টেবিলে, জাফর সাহেব জুহিকে বিয়ের প্রস্তাবটা রাখেন। জুহি কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে এবং সরাসরি বাবাকে জানায়, ‘বিয়ে যদি করতে হয়, আমি আমার পছন্দেই করব। এরপর এগোতে থাকে টেলিফিল্মটির কাহিনী।

অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্রের পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মাখনুন সুলতানা মাহিম, রাভিন, সিয়াম নাসির, রিয়াজ হোসেন, হৃদিতা হাসিব প্রমুখ। এটি প্রচার হবে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

অপরদিকে ‘আধা ঘণ্টা আগে’ টেলিফিল্মটির কাহিনী শুভ নামক একটি চরিত্রকে ঘিরে।  কিছুদিন ধরে এক নারী ভুতের কারণে জীবন অতিষ্ঠ হয়ে গেছে শুভর। যেখানে যায় যা করে সেখানেই নারী ভুত উপস্থিত। মাথা খারাপের মতো অবস্থা। বড় বোন নূরজাহান মানসিক ডাক্তার আফজালের অ্যাসিস্ট্যান্ট। তাঁর কাজ চেম্বারের রোগীদের সিরিয়াল রাখা।

শেষ পর্যন্ত ডাক্তারের কাছে ভাই শুভর বিষয়টি জানায়। কথামতো পরেরদিন শুভকে নিয়ে আসে চেম্বারে। ডাক্তার আফজাল বিচক্ষণতার সাথে জেনে নেয় এই নারী ভুত আসলে শুভর মৃত প্রেমিকা তিথি।

Reneta

তিথি এক ধনী পরিবারে কাজ করতো। বাড়ি একদিন ফাঁকা থাকায় সে বাড়িতে ডেকে নেয় তিথি শুভকে। ফাঁকা বাড়িতে সেদিন শুভ নিজেকে সামলে রাখতে পারেনা অনেকটা জোর করেই তিথির সাথে শারীরিক সম্পর্ক করে, পর মুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায় শুভ কিন্তু তিথি স্বাভাবিক হতে পারেনা। অপরাধবোধ নিয়ে ফিরে আসে শুভ।

রাজিবুল ইসলাম রাজিবের পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেন শহিদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, মামুনুর রশীদ, রাশেদ মামুন অপু, রিয়ামনি, সফল খান প্রমুখ। এটি প্রচার হবে ঈদের সপ্তম দিন বিকেল ৪টা ৩০মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'আধা ঘন্টা আগে'টেলিফিল্মলিড বিনোদনহঠাৎ দেখা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT