চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ নাটকের প্রতিটিই কোটি ভিউ, যা বললেন অপূর্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২১
বিনোদন
A A

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নাটক মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। গত কয়েক বছর ধরে নাটকের দর্শকের কাছে এ অভিনেতার নাটক মানেই অনলাইনে প্রশংসার ফুলঝুরি, ইউটিউবে উন্মুক্তের পর লক্ষ লক্ষ ভিউস।

সেই প্রশংসা ও দর্শকদের আগ্রহের কারণে অপূর্বর ২০টি নাটক ইউটিউব থেকে কোটির উপর দর্শক দেখেছেন। যা রীতিমত বিস্ময়ের!

এমনটি অপূর্ব ছাড়া এখনো পর্যন্ত নাটকের অন্য কোনো শিল্পীর ক্ষেত্রে ঘটেনি বলে দাবী নাটক সংশ্লিষ্টদের। শুধু তাই নয়, অপূর্বই টিভি পর্দার প্রথম অভিনেতা যার ‘বড় ছেলে’ নাটকটি ইউটিউব ভিউয়ের দিক থেকে প্রথম কোটি ভিউ পেয়েছিলো।  সম্প্রতি দেখা যায়, অপূর্বর ২০টি নাটকে কোটি ভিউ ছুঁয়েছে। এই সাফল্য ছুঁয়ে যাচ্ছে অপূর্ব ও তার ভক্তদের হৃদয়।

চ্যানেল আই অনলাইনকে অপূর্ব বলেন, আমার টিমের সঙ্গে যুক্ত থাকা সকলেই এ কৃতিত্বের অংশীদার। সেই সঙ্গে দর্শকদের। তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এ অবস্থানে আসতে পারতাম না। এরজন্য আমার সকল ভক্ত অনুরাগী ও দর্শকদের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার সহকর্মী ও পরিচালকদের।

তিনি বলেন, সবসময়ই চেষ্টা করি দর্শকদেরকে ভালো কাজ উপহার দেওয়ার। একটা কাজ করার পেছনে অনেক অনেক শ্রম, সাধনা জড়িত থাকে। আর সেই কাজটা যখন দর্শকরা গ্রহণ করে, ভালোবাসা প্রকাশ করতে তখন সকল কষ্টই দূর হয়ে যায়। অভিনয়শিল্পীরা, দর্শকদের জন্যই কাজ করে। দর্শকদের এ সাপোর্টটাই সবসময় ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়।

এদিকে, এখন পর্যন্ত অপূর্ব অভিনীত মোট ৯২ টি নাটক ৫ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ইউটিউবে। যা শিগগির কোটি ভিউস অতিক্রম করবে বলে ধারণা।

Reneta

কোটি ভিউ অতিক্রম করা ২০টি নাটক বড় ছেলে, অবুঝ দিনের গল্প, ব্যাচ ২৭- দ্যা লাস্ট পেজ, ভালো থেকো তুমিও, দ্য পারফেক্ট ম্যান, ভালোবাসি তুমি আমি, মিস্টার এন্ড মিসেস চাপাবাজ, বিনি সুতোর টান, এক্সচেঞ্জ, যদি তুমি জানতে, গোলাপী কামিজ, হঠাৎ দেখা, ফার্স্ট লাভ, প্রেমছবি, ক্যান্ডি ক্রাশ, শেষ পর্যন্ত, জীবন শুধু তুমি, পার্টনার, তোমার অপেক্ষায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বইউটিউবনাটকপার্টনারবড় ছেলেভিউলিড বিনোদনশেষ পর্যন্তহঠাৎ দেখা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT