চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রাচীর কাহিনিচিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। আর এই শোকের দিনে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত কাহিনিচিত্র নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করা রোকিয়া প্রাচী।

সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে ‘কবি ও কবিতা’ নির্মাণ করেছেন প্রাচী। কাহিনিচিত্রটির চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। নির্মাতা রোকেয়া প্রাচীর পরিচালনায় এই কাহিনিচিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, এসএম মহসীন, লুসি তৃপ্তি গমেজ, শাহাদাৎ হোসেন নিপু ও একে আজাদ সেতু। ১৫ আগস্ট চ্যানেল আইয়ের পর্দায় রাত ৮টায় প্রচারিত হবে ‘কবি ও কবিতা’।

চ্যানেল আই ছাড়াও আরো তিনটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ওপর নির্মিত কাহিনিচিত্র। সবগুলো গল্পই লিখেছেন সহিদ রাহমান।

বাকি তিনটি কাহিনিচিত্রের একটি ‘তখন পঁচাত্তর’। যে কাহিনিচিত্রটির চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দীন। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, রুনা খান, এসএম মহসীন, শ্যামল মাওলা, উর্মিলা শ্রবন্তী কর, রাশেদ মামুন অপু, রামিজ রাজু ও হিন্দোল রায়। যা প্রচার হবে আরটিভির পর্দায়।

‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সহিদ রাহমান। পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রওনক হাসান, হিমি ও মিজানুর রহমান। এই কাহিনিচিত্রটি দেখানো হবে একুশে টেলিভিশনে।

‘জনক ১৯৭৫’ কাহিনিচিত্রের চিত্রনাট্য শাহীন রেজা রাসেলের। পরিচালক আজাদ কালাম। অভিনয়ে তারিক আনাম খান, তমালিকা কর্মকার, আরমান পারভেজ মুরাদ, শ্যামল মাওলা, মিজানুর রহমান ও নাফা। এটি এটিএন বাংলায় রাত ৯টায় প্রচার হবে।

Reneta

বঙ্গবন্ধুর স্বপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৭৫ সালে যতোটা প্রতিবাদ হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। তবে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু প্রতিবাদ হয়েছিল। যেমন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রনেতা ও একজন কবি প্রতিবাদ মিছিল করেন। পরে তাদের জীবনে নেমে আসে ঘোর অমানিষা। একটি সংবাদপত্রের সম্পাদক, গ্রামের একজন সাধারণ কৃষক, কিছু সাধারণ ছাত্র-ছাত্রী যার যার অবস্থান থেকে মৃদু প্রতিবাদ জানায়।

নোয়াখালির এক তরুণ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুকে ভালোবেসে বাসর রাতে বউকে ছেড়ে আসেন গ্রামের স্কুল শিক্ষকের ডাকে। কিন্তু তার আর বাসর হয় না। সেনাবাহিনীর নির্যাতনে সংসারের রঙিন স্বপ্ন ভেঙে যায় নববধূর। আরেকটি প্রতিবাদ গড়ে উঠেছিল ময়মনসিংহ, নেত্রকোনা সীমান্ত অঞ্চলের আদিবাসী গারো সম্প্রদায়ের মধ্যে। প্রতিবাদের শাস্তিস্বরূপ নিরিহ গারোদের উপর সেনাবাহিনী অমানবিক নির্যাতন চালায়। এই চারটি ঘটনাই চারটি কাহিনিচিত্রের উপজীব্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমান পারভেজ মুরাদআহমেদ রুবেলচ্যানেল আইতমালিকা কর্মকারতারিক আনাম খানবঙ্গবন্ধুরোকেয়া প্রাচীলিড বিনোদনশ্যামল মাওলা
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজী নজরুল ইসলামের আসনে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন জামায়াত নেতা

জুলাই ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

জুলাই ২৪, ২০২৬

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

জুলাই ২৪, ২০২৬

হজযাত্রীদের বিমান ভাড়া বাড়িয়ে যেভাবে শতশত কোটি টাকা চলে গেছে বিদেশে

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-উজবেকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সহযোগিতা সম্প্রসারণের বার্তা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT