চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেয়ারম্যানের মারধরে ঠিকাদারের কর্মচারীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২১
জনপদ, ফেনী
A A

ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো ও তার কর্মীদের  মারধরে ঠিকাদার বাবুলের কর্মচারী শাহীন চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে পরশুরাম উত্তর বাজার এলাকার সাবেক মেম্বার বাবুলের দোকানে এ ঘটনা ঘটে। নিহত শাহীন চৌধুরী একই এলাকার মৃত. আবদুর রহমানের ছেলে এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী।

এ ঘটনায় নিহত শাহীনের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে পরশুরাম মডেল থানায় মামলা করলে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মির্জানগর ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি বাবুল মেম্বারের কাছে ৮ লাখ টাকা পান ঠিকাদার বাবুল। ঘটনার সময় বৃহস্পতিবার (২৩ডিসেম্বর) রাতে পাওনা টাকা আদায়ের জন্য বাবুল মেম্বারের ছেলে হাসেমকে ঠিকাদার বাবুলের অফিসে আটকে রাখে শাহীন। হাসেমকে আটকে রাখার খবর শুনে ভুট্টো চেয়ারম্যান তার সহযোগীদের নিয়ে ঠিকাদার বাবুলের অফিসে ছুটে যায়। সেখানে পৌঁছেই শাহীন চৌধুরীকে বেপরোয়া কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। পরে স্থানীয়রা শাহীন চৌধুরীকে উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মহি উদ্দিন বলেন, শাহীন নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে দেখলাম তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গিয়েছেন।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন জানান, এ ঘটনায় নিহত শাহীনের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে মামলা করার পর ৪ জনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Reneta

ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, পরশুরামে শাহীন নামে এক ব্যক্তিকে কয়েকজন মিলে মারধর করেছে। হাসপাতালে নেয়ার পর তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি আমরা তদন্ত করছি। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেয়ারম্যানঠিকাদারফেনী
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT