ফুটবল

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ হতাশা কিছুটা কমল প্রিমিয়ার লিগে

Chelsea players celebrate during a Champions League match with fans in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

Chelsea football team celebrating a goal or victory with fans and security personnel in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে রিয়ালের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে চেলসি। ঘরের মাঠের সেই হার কোনোভাবেই মানতে পারছে না গতবারের চ্যাম্পিয়নরা। তবে সে ঘায়ে কিছুটা হলেও মলম লাগাতে পেরেছে ইংলিশ ক্লাবটি। প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনকে উড়িয়ে দুর্দান্ত কামব্যাক করেছে টমাস টুখেলের শিষ্যরা।

শনিবার সেন্ট মেরি স্টেডিয়ামে সাউদাম্পটনকে ৬-০ গোলে হারিয়েছে চেলসি। জোড়া গোল করেছেন ম্যাসন মাউন্ট ও টিমো ওয়েনার। একটি করে গোল করেছেন কাই হাভেরটজ ও আলোনসো মেন্ডেজ।

এই ম্যাচ জিতে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থান পাকাপোক্ত করল চেলসি। অন্যদিকে ৩১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থথানে আছে সাউদাম্পটন।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপিয়ে বেড়িয়েছে মাউন্ট-হাভেরটজরা। অষ্টম মিনিটে মেন্ডেজের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ১৬ তম মিনিটে লিড দ্বিগুণ করেন মাউন্ট।

৫ মিনিটের মাথায় আবারও জালে বল জড়ায় চেলসি। এবারের গোলটি ওয়েনারের। ৩১তম মিনিটে হাভেরটজের গোলে ম্যাচ থেকেই ছিটকে যায় সাউদাম্পটন। ৪-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সফরকারীরা।

দ্বিতীয়ার্ধেও ভয়ডরহীন ফুটবল খেলেছে চেলসি। ৪৯তম মিনিটে ম্যাচের পঞ্চম গোল করেন ওয়েনার। ৫ মিনিট পর দ্বিতীয়বারের মতো ফস্টারের দেয়াল ভেদ করেন মাউন্ট।

৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা।

বিষয়:ইংলিশ প্রিমিয়ার লিগ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চেলসি সাউদাম্পটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…