আন্তর্জাতিক

করোনায় চাকরিহারা লাখো আমেরিকানের জন্য ৯’শ বিলিয়ন ডলারের প্যাকেজ

নিউ ইয়র্কের ফেডারেল হাউজের সামনে মানুষজন, করোনা পরিস্থিতি নিয়ে সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কের ফেডারেল হাউজের সামনে মানুষজন, করোনা পরিস্থিতি নিয়ে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার কারণে চাকরিহারা লাখ লাখ আমেরিকান কিছুটা স্বস্তির নি:শ্বাস ফেলছে। অবশেষে রিপাবলিকান ও ডেমোক্রেট জনপ্রতিনিধিরা রোববার প্রায় ৯ শ বিলিয়ন ডলারের একটি স্টীমুলাস প্যাকেজ চূড়ান্ত করেছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম স্টীমুলাস বিল আজ সোমবার যে কোন সময় পাশ হতে পারে। এই বিলের আওতায় চাকরিহারা আমেরিকানরা ১১ সপ্তাহ ফেডারেল পেন্ডেমিক বেনিফিট হিসেবে ৩০০ ডলার করে পাবেন।

অন্যদিকে চাকরিহারা মানুষ যাদের আনঅ্যামপ্লয়মেন্ট বেনিফিট ডিসেম্বর নাগাদ শেষ যাওয়ার কথা ছিল সেটি আরও ১৩ সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে।

বিলটিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আলাদা বরাদ্দ রাখা, বাড়ি ভাড়া, শিশু পুষ্টি, করোনার ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন খাতে বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে কর্মহীন হয়ে পড়ে লাখ লাখ মানুষ। প্রথম স্টীমুলাসের মাধ্যমে চাকরিহারা প্রত্যেককেই সপ্তাহে ৬০০ ডলার করে দেওয়া হয় জুলাই পর্যন্ত। তারপর থেকে চার মাস চেষ্টা করেও রিপাবলিকান ও ডেমোক্রেটরা একটি স্টীমুলাস প্যাকেজের সমঝোতায় আসতে পারেনি।

এরই মধ্যে আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ছয় সপ্তাহ প্রেসিডেন্ট তাঁর নির্বাহী আদেশের মাধ্যমে প্রত্যেককে সপ্তাহে ৩০০ ডলার করে বরাদ্দ দেন। তারপর থেকে লম্বা সময় ধরে আমেরিকানরা কোন ফেডারেল বরাদ্দ পায়নি। আজ স্টীমুলাস প্যাকেজ পাশ হওয়ার মধ্য দিয়ে এর অবসান ঘটবে।

বিষয়:করোনভাইরাস করোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…