প্রযুক্তি জায়ান্ট গুগল চলতি মাসের শেষের দিকে ব্যবসার জন্য আবারো চীনে ফিরতে চায় বলে জানিয়েছে ওয়ার্ল্ড স্টিট জার্নাল।
গুগল আশা করছে, ব্যবসা জনিত কারণে তাদেরকে কোনো প্রকার বাধা দিবে না চীন সরকার। গুগল চীনের ব্যবসায়ীদের আশ্বস্ত করতে পেরেছে যে তারা সকল প্রকার স্থানীয় আইন মেনে চলবে এবং সরকারের আপত্তির বিষয়গুলো প্লে স্টোরে ব্লক করবে।
প্লে স্টোর অ্যাপ্লিকেশন শুধুমাত্র অ্যান্ডুয়েডের নতুন “এম” সংস্করণ কাজ করছে এবং চীনের শুধুমাত্র শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তায় কাজ করছে।
চীনের ব্যবসা ধরতে গুগল বেশ কিছু সুবিধাও দিতে চায় মোবাইল ব্যবহারকারীদের। যেমন ফ্রিতে তাদের সকল মোবাইল ডিভাইস আপডেট করে দেওয়া সহ বিভিন্ন মোবাইল অ্যাকসেসোরিস এর সুবিধা দিবে।
এর আগে চীন সরকার দেশটিতে গুগলের জি মেইল নিষিদ্ধ করে। এরপর থেকেই চীনের ব্যবসা থেকে দূরে সরতে থাকে টেক জায়ান্ট গুগল।






