চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং টিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার। কারসাজির মাধ্যমে কেউ যাতে চালের বাড়াতে না পারে তার পদক্ষেপ হিসাবে খাদ্য মন্ত্রণালয় এ টিম গঠন করেছে।

বুধবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে বলেন, ধানের দামের সঙ্গে চালের দামের সামঞ্জস্য রাখতে হবে। কোন ক্রমেই যেন মিল মালিক এবং ব্যবসায়ীরা বাড়তি সুবিধা না নিতে পারে। কৃষক যেন ন্যায্যমূল্য পান, অন্যদিকে ভোক্তারাও যাতে সহনীয় দামে চাল কিনে খেতে পারেন সেটা নিশ্চিত করতে হবে।

এ সময়ে মন্ত্রী চালের বাজার অস্থিতিশীল করতে কেউ যদি কারসাজির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন।

Banglabid

খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. শামীম হাসান এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে বাজার মনিটরিং টিম গঠন করার বিষয়টি জানানো হয়।

এছাড়াও খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির প্রবণতা রোধ, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা প্রদান এবং বাজারদর স্থিতিশীল রাখা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার স্বার্থে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের অধীনে মোট ৭টি বাজার মনিটরিং টিম গঠন করা হয়েছে।

চালের বাজারদরে ঊর্ধ্বগতি রোধে ঢাকা মহানগরের বড় বড় পাইকারি বাজার সরেজমিনে তদারকির জন্য খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ৪টি এবং খাদ্য অধিদপ্তরের অধীনে ৩টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

Reneta

কমিটিগুলোকে বাজারদর সংগ্রহ করে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বাজার মনিটরিংয়ের দায়িত্বে থাকা কমিটিগুলো প্রতিদিন বাজার মনিটরিং করবে।

প্রত্যেক কমিটিতে দুই জন করে সদস্য রয়েছেন। প্রতিটি কমিটিকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিয়মিত বাজার পরিবীক্ষণ করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে দাখিলের জন্য বলা হয়েছে।

এর আগে গত ১ ডিসেম্বর ২০১৯ তারিখে চালের মূল্য সহনীয় রাখতে একটি কন্ট্রোল রুম এবং বিশেষ মনিটরিং টিম গঠন করেছিল সরকার। যা বর্তমানেও খোলা রয়েছে। বাজার পরিস্থিতি নিয়ে যে কেউ উল্লিখিত কন্ট্রোলরুমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ কেন্দ্রের ফোন নং ০২-৯৫৪০০২৭ এবং ০১৬৪২৯৬৭৭২৭।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্য অধিদপ্তরখাদ্য মন্ত্রণালয়চালচালের দাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশ পরিচয়ে মহাসড়কে ওষুধের কাঁচামাল লুট করাই ডাকাতদের টার্গেট

পরবর্তী

লিবিয়া ফেরত বাংলাদেশিরা বললেন, ‘অল্পের জন্য জীবনটা বাঁচল’

পরবর্তী

লিবিয়া ফেরত বাংলাদেশিরা বললেন, ‘অল্পের জন্য জীবনটা বাঁচল’

হাইকোর্টে খারিজ ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের জামিন আবেদন

সর্বশেষ

ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT