চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতের সবজি আছে, তবুও স্বস্তি নেই বাজারে

বাড়ছে পেঁয়াজ ও মুরগির দাম, স্থিতিশীল ডিম

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১:৪৮ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

শীত মৌসুমে রাজধানীর বাজারে সবজির সরবরাহ ভালো থাকলেও দামের হিসাবে কাঙ্ক্ষিত স্বস্তি মিলছে না। এরই মধ্যে নতুন দেশি পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। তবে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে ডিম ও চালের বাজার। এমন পরিস্থিতিতে আসন্ন রমজানকে ঘিরে বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

রাজধানীর নিউ মার্কেট, কারওয়ান বাজার, রামপুরা, মিরপুর, যাত্রাবাড়ী, ডেমরা ও চিটাগাং রোড এলাকার বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে নতুন দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে এখন ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানিকৃত পেঁয়াজ আগের মতোই ৭০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

এদিকে ব্রয়লার মুরগির দামও বেড়েছে। এক সপ্তাহ আগেও যেখানে কেজিপ্রতি দাম ছিল ১৫৫ থেকে ১৬০ টাকা, সেখানে বর্তমানে তা ১৭০ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি জাতের মুরগির দাম উঠেছে কেজিতে ২৭০ থেকে ৩০০ টাকা। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

Banglabid

তবে তুলনামূলক স্বস্তিতে রয়েছে ডিমের বাজার। বর্তমানে বাদামি ডিমের ডজন ১১০ থেকে ১১৫ টাকা এবং সাদা ডিমের ডজন ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় কম। টিসিবির তথ্য অনুযায়ী, গত বছর এ সময় প্রতি হালি ডিমের দাম ছিল ১৩২ থেকে ১৪৪ টাকা।

শীত মৌসুমে পর্যাপ্ত সবজি থাকলেও দাম প্রত্যাশিত মাত্রায় কমেনি। বাজারে ফুলকপি ২৫ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, আলু ২০ থেকে ২৫ টাকা এবং লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম রয়েছে কেজিতে ১০০ থেকে ১২০ টাকা।

ক্রেতারা বলছেন, এবার শীতকালীন সবজিতে কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা বেশি গুনতে হচ্ছে। রামপুরার গৃহিণী শেফালী আক্তার বলেন, ‘দামের কারণে ইচ্ছামতো কেনাকাটা করা যাচ্ছে না।’

Reneta

ব্যবসায়ীরা জানান, সার, বীজ, কীটনাশক, পরিবহন ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় বাজারে দামের চাপ পড়ছে।

রমজান সামনে রেখে সুগন্ধি চালের দাম বেড়ে কেজিতে ১৭০ থেকে ১৭৫ টাকায় দাঁড়িয়েছে। তবে অন্যান্য চালের দাম স্থিতিশীল রয়েছে। গরুর মাংসের দাম ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে থাকলেও সামনে বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, বাজারে নজরদারির অভাবে নির্দিষ্ট আয়ের মানুষের দুর্ভোগ বাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিপণ্যখাদ্যপণ্যের মূল্যচালের দামজীবনযাত্রার ব্যয়টিসিবিডিমের দামনিত্যপণ্যের দামপেঁয়াজের দামবাজারদরভোক্তা অধিকারমধ্যস্বত্বভোগীমাংসের দামমুরগির দামরমজান বাজাররাজধানীর বাজারসবজির বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT