চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাল আমদানির পরও কমছে না দাম, সবজির বাজারেও আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
সবজির বাজারে বিভিন্ন ধরনের সবজি ও মসলা সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে ভারত থেকে চাল আমদানির উদ্যোগ নেওয়ার পরও চালের দাম কমছে না। চাল ব্যবসায়ীরা এর জন্য দায়ি করছেন কিছু কোম্পানির অতিরিক্ত মুনাফা করার প্রবণতাকে। বাজারে সবজির দামও চড়া অবস্থানে রয়েছে। বর্তমানে কোনো সবজির দাম ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

চাল ব্যবসায়ীদের ভাষ্যমতে, ভরা মৌসুমেও চালের দাম কমার পরিবর্তে কোরবানির ঈদের পর হঠাৎ করে অনেকটা বেড়ে যায়। সরকার ভারত থেকে চাল আমদানির ব্যবস্থা নেওয়ার ফলে দাম আর না বাড়লেও, বাজারে কোনো বড় ধরনের মূল্য হ্রাসও দেখা যাচ্ছে না।

এ বিষয়ে এক পাইকারি চাল ব্যবসায়ী বলেন, আমদানির সিদ্ধান্ত ভালো হলেও বাজারে মনোপলি কোম্পানিগুলো দাম নিয়ন্ত্রণ করছে। তারা ইচ্ছাকৃতভাবে দাম কমতে দিচ্ছে না।

Banglabid

অন্যদিকে, সবজির বাজারেও ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম ৬০ টাকার ওপরে। বছরের এই সময়টায় সবজির দাম কিছুটা বেশি থাকলেও এবার তা আরও বেশি বলে জানাচ্ছেন ক্রেতারা।

পেঁয়াজ, রসুন ও আদার দাম আপাতত স্থিতিশীল থাকলেও, দেশি মশুর ডালের কেজি ১৬০ টাকা বিক্রি হচ্ছে, যা অনেকের নাগালের বাইরে বলে মন্তব্য করেছেন সাধারণ ক্রেতারা।

তবে খানিকটা স্বস্তি দিচ্ছে ডিম ও মুরগির বাজার। বাজারে বর্তমানে ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ১৪০ টাকায়। সোনালি মুরগির কেজি ৩২০ টাকা এবং ব্রয়লার মুরগির কেজি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

Reneta

টিসিবির বাজারদর পর্যালোচনায় দেখা যায়, দেশি পিঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৩৫-১৪৫ টাকা, দেশি মসুর ডাল কেজিপ্রতি ১৬০-১৮০, করলা ১০০-১২০, ঢেঁড়স ও পটোল ৮০-১০০, বরবটি ১০০-১২০, শসা ৮০, ঝিঙা ৮০-১০০, ধুন্দল ৯০-১০০, চিচিঙা ৮০, নতুন শিম ২২০-২৪০ ও কাঁচামরিচ ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে সস্তা সবজি হিসেবে পাওয়া যাচ্ছে পেঁপে, যার দামও ৩৫-৪০ টাকা কেজি। আলুর দাম কেজিপ্রতি ২৫-৩০ টাকা।

বিশেষজ্ঞরা মনে করছেন, বাজার ব্যবস্থাপনায় আরও কঠোর নজরদারি না থাকলে সামনে আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালের দামবাজারবাজার পণ্যের দামসবজিসাপ্তাহিক বাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭ বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ আজ

পরবর্তী

দেশকে অরাজকতায় ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে: জাহিদ হোসেন

পরবর্তী
জাহিদ হোসেন দেশকে অরাজকতায় ঠেলে দেওয়ার অপচেষ্টা নিয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশকে অরাজকতায় ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে: জাহিদ হোসেন

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট বন্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধ করা হয়েছে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT