চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার ম্যাচেই ‘৭১’ ইনজুরির কবলে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি খেলোয়াড়রা ইনজুরির কারণে মাঠে অসুস্থ অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলের ব্যস্ত সূচি নিয়ে নিয়মিতই ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে সমালোচনা মুখর হতে দেখা যায়। এবার তিনি জানালেন ভয়াবহ এক তথ্য। চলতি এপ্রিলেই ম্যানসিটির ফুটবলাররা সবমিলিয়ে ৭১ বার চোটের কবলে পড়েছেন।

এফএ কাপের সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে মাঠে নেমেছিল গার্দিওলার শিষ্যরা। ইপিএলেও ছিল একই প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগের হোম ও অ্যাওয়ে ম্যাচে সিটিজেনদের প্রতিপক্ষ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এই চার ম্যাচে মোট ৭১টি চোটের ঘটনা ঘটেছে।

ছোট জর্জর ম্যানসিটি বুধবার ইতিহাদে ব্রাইটনের মুখোমুখি হবে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে গার্দিওলা দলের চোট-বেহাল অবস্থা তুলে ধরেন।

‘আমাদের ফিজিওরা অ্যাটলেটিকো মাদ্রিদ ও লিভারপুল ম্যাচের মাঝে ৭১টি চিকিৎসা দিয়েছে। এটাই বাস্তবতা। ডাক্তার আমার কাছে এসেছিল।’

‘(লিভারপুলের বিপক্ষে) প্রথমার্ধের শেষ ১৫ বা ২০ মিনিট কঠিন ছিল। আপনি প্রতিপক্ষকে ভালোই জানেন।’

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে দ্বিতীয় লেগে অ্যাটলেটিকোর বিপক্ষে এবং এফএ কাপের সেমিতে লিভারপুলের বিপক্ষে সাত খেলোয়াড়কে বদলি করতে বাধ্য হয়েছিলেন গার্দিওলা।

বর্তমান পরিস্থিতিতে সিটিকে স্কোয়াডের আকার বাড়ানোর আহ্বান জানানো হয়েছিল। কিন্তু গার্দিওলা বলেছেন, ছোট স্কোয়াডই রাখতে চান।

‘আমি বড় নয়, গভীরতাসম্পন্ন স্কোয়াড নিয়ে কাজ করতে পছন্দ করি। লিভারপুল, অ্যাটলেটিকোর বিপক্ষে ১০ দিনের মধ্যে খেললে আপনার অনেক খেলোয়াড়ের প্রয়োজন। তবে ২৫-২৭ জন খেলোয়াড়ের প্রয়োজন নেই। এমন পছন্দ করি না, এতে দল পরিচালনা করা কঠিন।’

‘আপনার ১৬, ১৭ কিংবা ১৮ জনের দরকার, যাদের সবসময় ফিট থাকতে হবে। তাছাড়া সব প্রতিযোগিতায় ব্যাপারটা সামলানো এবং তাদের সবার সেরা অবস্থায় প্রস্তুত থাকা কঠিন। এটা কোনো যুক্তি নয়, এটাই বাস্তবতা। কারণ এরসঙ্গেই বসবাস করছি।’

ট্যাগ: গার্দিওলাম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐশ্বরিয়ার সৌন্দর্যে কুপোকাত অভিষেক!

পরবর্তী

ডব্লিউএইচও মহাপরিচালকের নতুন নাম ‘তুলসীভাই’!

পরবর্তী
ভারতীয় প্রধানমন্ত্রী মোদী ও বাংলাদেশের ড. হানীফের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডব্লিউএইচও মহাপরিচালকের নতুন নাম 'তুলসীভাই'!

জনি ডেপ আদালতে উপস্থিত, তার চেহারা উদ্বিগ্ন ও মনোযোগী।. Channel i News - চ্যানেল আই নিউজ

কখনই কোনো নারীকে আঘাত করিনি: জনি ডেপ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT