চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার কিংবদন্তিকে সম্মান জানালো চ্যানেল আই ও ওকে ওয়ার্ল্ড

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৯:৫৬ পূর্বাহ্ণ ২১, মে ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই ওতে ওয়ার্ল্ড সম্মাননা পাওয়া চার কিংবদন্তির সঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক

চ্যানেল আই ওতে ওয়ার্ল্ড সম্মাননা পাওয়া চার কিংবদন্তির সঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জমকালো এক আয়োজনে চার কিংবদন্তিকে সম্মাননা দিয়েছে চ্যানেল আই ও ​ওকে ওয়ার্ল্ড। এ আয়োজনের শিরোনাম ‘ওকে ওয়ার্ল্ড–চ্যানেল আই সম্মাননা গোল্ড অ্যাওয়ার্ড’। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ফোর পয়েন্ট বাই শেরাটন হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

দেশের স্বাধীনতা, সাংবাদিকতা ও শিল্প–সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য শাহাদত চৌধুরী (মরণোত্তর), চলচ্চিত্রকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে নিয়ে যাওয়ার জ্যন চিত্রনায়িকা ববিতা, ক্রিকেটে বিশেষ অবদানের জন্য সৈয়দ আলতাফ হোসেন এবং ফুটবলে বিশেষ অবদানের জন্য স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক আইনুল হককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননার অংশ হিসেবে তাদেরকে উত্তরীয়, স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।

আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবংওকে ওয়ার্ল্ডের কাজী জসিমুল ইসলাম বাপ্পী।

Banglabid

ক্রীড়াঙ্গনের স্বাধীন বাংলা ফুটবল দলের প্রস্তাবক সাইদুর রহমান প্যাটেল, সানাউল আরেফিন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু, জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিম প্রমূখ উপস্থিত ছিলেন। সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, চিত্রনায়িকা চম্পা, নারী উদ্যোক্তা কণা রেজা, নাহিদ নওরীন জাহান প্রমূখ।

চ্যানেল আই ওতে ওয়ার্ল্ড সম্মাননা অনুষ্ঠানে আইনুল হক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘চ্যানেল আই অনেক ভালো ভালো কাজ করে। সকালেই চ্যানেল আইতে রবীন্দ্রসংগীত শুনছিলাম। তাইতো সকালটা শুরু হয়েছিল ফুরফুরে মেজাজে। এমনই একটি ভালো আয়োজন, আজকের এই কীর্তিমানদের সম্মান জানানো।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘রাজনীতিতে প্রবেশের আগে আমি ফুটবল খেলতাম। আমার প্রথম দল ইষ্ট এন্ড। তারপর খেলেছি সেন্ট্রাল স্টেশনারী ও ওয়ারীর হয়ে। সবশেষ মোহামেডানের হয়ে ইরান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছি। পরে অবশ্য রাজনীতিতে যোগ দেওয়ার কারণে খেলা ছাড়তে হয়। তাই অনেক খুশী হয়েছি আইনুল হককে সম্মাননা জানানোর জন্য। খুশী হয়েছি সৈয়দ আলতাফ হোসেন ও অন্যান্যদের সম্মাননা জানানোতে।’

চ্যানেল আই ওতে ওয়ার্ল্ড সম্মাননা অনুষ্ঠানে সৈয়দ আলতাফ হোসেন
Reneta

ফরিদুর রেজা সাগর বলেন, ‘কাজী জসিমুল ইসলাম বাপ্পী যখন শেয়ার করলেন সৈয়দ আলতাফ হোসেনের হাতে অনেক বড় বড় ক্রিকেটার তৈরি হয়েছে। তাকে সম্মাননা জানানো যায় কিনা। তিনি একদম নির্জনে সময় কাটাচ্ছেন। বিষয়টি আমার পছন্দ হয়। প্রথমে মনে করেছিলাম তাকে নিয়ে টিভি চ্যানেলে একটি অনুষ্ঠান করব। পরে আইনুল হক, শাহাদত চৌধুরী ও ববিতাকে যুক্ত করে সম্মাননা অনুষ্ঠানে পরিকল্পনা করা হয়। এর পুরোটাই বাপ্পী আর আফজাল হোসেনের কৃতিত্ব।

কাজী জসিমুল ইসলাম বাপ্পী বলেন, ‘আমার মনে হয়েছিল গুণীদেরকে যদি আমরা সম্মাননা না জানাই, তবে পরবর্তী প্রজন্ম তো সম্মান দিবে না। সেই ভাবনা থেকে আমি এই কীর্তিমানদের সম্মাননা জানানোর পরিকল্পনা করি।’

চ্যানেল আই ওতে ওয়ার্ল্ড সম্মাননা অনুষ্ঠানে শাহাদাত চৌধুরীর পক্ষে সম্মাননা নেন তার স্ত্রী সেলিনা চৌধুরী

সৈয়দ আলতাফ হোসেনের গলায় উত্তরীয় পরিয়ে দেন সানাউল আরেফিন। সোনার মেডেল ও চেক তুলে দেন ফরিদুর রেজা সাগর। এ সময় সৈয়দ আলতাফ হোসেন বলেন, ‘সম্মাননা দেওয়ার জন্য চ্যানেল আই আর ওকে ওয়ার্ল্ডকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ভবিষ্যতে যেন ক্রিকেটারদের এভাবে সম্মান জানানো হয়।’

আইনুল হককে উত্তরীয় পরিয়ে দেন খন্দকার জামিল উদ্দিন। সোনার মেডেল ও চেক তুলে দেন নাহিদ নওরীন জাহান।

প্রয়াত সাংবাদিক শাহাদত চৌধুরী পক্ষে সম্মাননা নেন তার স্ত্রী সেলিনা চৌধুরী। তাকে উত্তরীয় পরিয়ে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি সোনার মেডেল ও চেক তুলে দেওয়া হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন শাহাদত চৌধুরীর পরিবার। পরিবারের পক্ষে প্রয়াতের বড় মেয়ে শাশা চৌধুরী বলেন, ‘কেউ যখন বাবাকে সম্মান জানায়, তখন মনে অনেক আনন্দ লাগে। বাবা বেঁচে থাকতে প্রতি জন্মদিনে চ্যানেল আইয়ের পক্ষ থেকে কেক পাঠাত বাসায়। বাবা সেই কেকের অপেক্ষায় থাকতেন।’

চ্যানেল আই ওতে ওয়ার্ল্ড সম্মাননা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে সম্মাননা নেন চিত্রনায়িকা ববিতা

সবশেষে ববিতাকে উত্তরীয় পরিয়ে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি তাকে সোনার মেডেল ও চেক তুলে দেন। এ সময় মঞ্চে ছিলেন ববিতার ছোট বোন চিত্রনায়িকা চম্পা, নারী উদ্যোক্তা কণা রেজা, নাহিদ নওরীন জাহান।

ববিতা বলেন, ‘আমি সেই পুতুল খেলার বয়স থেকেই চলচ্চিত্রে আছি। দেশ স্বাধীনের পর বিশ্বে বিভিন্ন দেশে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। বিশ্বখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয় করে আমার ভাগ্য খুলে গিয়েছিল। আন্তর্জাতিক পুরস্কার অর্জন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। এ দেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করেছি। চলচ্চিত্রের অনেক পুরস্কার এমনকি লাইফটাইম এচিভমেন্টও পেয়েছি আমি। কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি সে বিষয়টি নিয়ে কেউ বলেনি। কেউ সম্মান জানায়নি।’

তিনি আরও বলেন, ‘এই প্রথম কোনো প্রতিষ্ঠান আমাকে সম্মান জানালো বাংলাদেশের জন্য অবদান রাখায়। এজন্য অত্যন্ত আনন্দিত আমি।’

কণ্ঠশিল্পী অণিমা রায়ের গাওয়া রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

জুলাই যোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT