বাংলাদেশ

চল্লিশেই চলে গেলেন ২২তম বিসিএস কাস্টমস কর্মকর্তা

চল্লিশেই চলে গেলেন ২২তম বিসিএস কাস্টমস কর্মকর্তা

মাত্র চল্লিশেই চলে গেলেন ২২ তম বিসিএস কাস্টমস কর্মকর্তা আশরাফুল ইসলাম। বুধবার সকাল ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন )।

২২তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া মেধাবী এ কর্মকর্তা বিসিএস কাস্টমস এন্ড ভ্যাটের অতিরিক্ত কমিশনার ও বর্তমানে ডেপুটেশনে দুদক এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। তার স্ত্রী ও ১১ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

তিনি কাস্টমস সার্ভিসের অত্যন্ত মেধাবী ও সৎ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। ব্যক্তিগত সততা ও সুনামের জন্য সরকার তাকে এনবিআর থেকে প্রায় ৮ মাস আগে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে ডেপুটেশনে পদস্থ করেন।

বিষয়:কাস্টমস কর্মকর্তা বিসিএস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…