চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত বাসে হেলপারের ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুতে সিলেটে বিক্ষোভ, রাস্তা অবরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৯
- লিড নিউজ, জনপদ, সিলেট
A A
সিলেটে

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ঘুরি মো. ওয়াসিম আফনানকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রোববার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর চৌহাট্রা পয়েন্টে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে।

এ সময় তারা ঘাতক বাস চালক ও হেলপারের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল সহকারে শিক্ষার্থীরা নগরীতে আসে। তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করছে।

কর্মসূচি চলার সময় চৌহাট্রা এলাকায় যান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ আওয়ামী লীগের নেতারা। তারা গিয়ে ওয়াসিম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস প্রদান করেন। তারপরেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, রাস্তা অবরোধের কারণে সিলেটে ভোগান্তি বেড়েছে।

এঘটনায় শনিবার রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আটক হওয়া উদার পরিবহনের বাস চালক জুয়েল মিয়াকে মৌলভীবাজার থানায় হস্তান্তর করেছে সিলেট মহানগর পুলিশ।

গত ২৩ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর বাসস্টেশনে ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে বাস থেকে ওয়াসিমকে গলাধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় উদার পরিবহনের বাসের সহকারী মাসুক আলী।  ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পড়ে মারা যান ওয়াসিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিলেটে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT