সিলেটে বিএনপি’র সমাবেশে দলের নেতারা বলেছেন, দিনের ভোট রাতে হয় সেই খেলা তারা খেলেন না। খোলা মাঠে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই খেলা তারা খেলবেন। তারা আরও বলেছেন, এখন আর হুমকি দিয়ে লাভ হবে না, দেশের মানুষ বের হয়ে এসেছে, তারা আর ঘরে ফিরবে না। ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের পর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।






