চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র পরিবারের বিরুদ্ধে করা রিট পিটিশন প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
শাপলা মিডিয়া

চলচ্চিত্র পরিবারের বিরুদ্ধে করা রিট পিটিশন প্রত্যাহার করলেন শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী সেলিম খান।

শাকিব খানকে নিয়ে জটিলতায় ওই রিট হয়েছিল।

গেল বছরের ১৮ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এক বিজ্ঞপ্তিতে তাদের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর সদস্যদের ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, “চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘পুরনো’ এবং ‘নতুন’ কোনো ছবির শুটিংয়ের কাজে ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’-এর অন্তর্ভুক্ত সংগঠনগুলোর কোনো সদস্য অংশগ্রহণ করবেন না।চিত্রনায়ক শাকিব খান সংশ্লিষ্ট সকল চলচ্চিত্র নির্মাণসংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখবেন।”

এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে সেলিম খান আদালতে একটি রিট করেন। চলচ্চিত্র পরিবারের দেওয়া সেই বিজ্ঞপ্তির কার্যকারিতা তিনটি ছবির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

২৩ জুলাই বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই  আদেশ দেন।

Reneta

তবে, শেষ পর্যন্ত চলচ্চিত্র পরিবারের বিরুদ্ধে করা পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান (পিটিশন নং ১০৩৭৭/২০১৭)।

বুধবার (১১ এপ্রিল) বিচারপতি সালমা মাসুদ ও বিচারপতি জহিরুল হকের আদালতে শুনানি শেষে আবেদনটি প্রত্যাহার করে নেন বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। চ্যানেল আই অনলাইনকে তিনি খবরটি নিশ্চিত করেছেন।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, চলচ্চিত্র পরিবার শাকিব খানের বহিস্কারাদেশ তুলে নিয়েছে। আমার দুটি সিনেমার কাজও শেষ হয়েছে। তাই আমি চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে এই পিটিশন তুলে নিয়েছি। আগামী রবিবার অথবা সোমবার আদালতের রায়ের কপি হাতে পাবো।

চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে জায়েদ খান বলেন, ব্যক্তিগতভাবে সেলিম ভাইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। বাকিটা ১৮ সংগঠনের মিটিং হলে তারা জানাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র পরিবারলিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াসেলিম খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস, নিহতের সংখ্যা বাড়ছে

জুলাই ৮, ২০২৬

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT