চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে ক্যাম্পাস লাইফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’। গেল বছরের এপ্রিলে এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পরই আলোচনায় আসে। নানা বাধা বিপত্তি পেরিয়ে ছবিটি এবার মুক্তি পেল ইউটিউবে।

‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ নিয়ে বেশ উচ্ছ্বসিত নির্মাতা জিৎ দে। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান,‘নানা সংকট মোকাবেলা করে অবশেষে চলচ্চিত্রটির কাজ শেষ করে মুক্তি দিতে পেরেছি, এতেই আমরা উচ্ছ্বসিত।’

শুক্রবার ইউটিউবে ছবিটি মুক্তির পর প্রশংসা পাচ্ছেন নির্মাতাসহ পুরো টিম। বিশেষ করে ছবিটি দেখে নিজেদের ক্যাম্পাস জীবনের বহু ঘটনার সঙ্গে মিলে যাওয়ায় স্মৃতিকাতর হয়ে মন্তব্য করেছেন অনেকে। কেউ প্রশংসা করেছেন গানের, কেউ বা আবার নির্মাণের!

তবে নির্মাতা জিৎ দে’র কণ্ঠে কিছুটা অভিমান। জানালেন, ‘চেয়েছিলাম অনলাইনে মুক্তির আগে শো আয়োজনের, ক্যাম্পাসে ছবিটি প্রদর্শন করতে চেয়েছিলাম! কিন্তু তাতো আর হলো না।’

জিৎ জানান, চলচ্চিত্রটির কাজ শুরু হয়েছিলো প্রায় তিন বছর আগে। কিন্তু অর্থাভাবে বিভিন্ন সময় থেমে গিয়েছিলো ছবির কাজ। কিন্তু হতাশ না হয়ে সবার সহায়তায় চলচ্চিত্রটি সম্পন্ন হয়েছে।

ছবিটির সঙ্গে অনেকের আবেগ জড়িত বলেও জানান নির্মাতা। বলেন, আমাদের যেহেতু কোনো প্রযোজক নেই, লগ্নিকার নেই তাই ছবির কাজ শুরু করার পর বহুবার থেমে গেছে। তবু আমরা কখনো হতাশ হইনি। অনেক সময় নিজেদের খাওয়ার টাকা বাঁচিয়ে ছবির কাজ এগিয়ে নিয়ে গেছি।

Reneta

‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’-এ কেমন গল্প দেখিয়েছেন নির্মাতা? এমন প্রশ্নে জিতের উত্তর, স্পেসিফিক একটা গল্প না দেখিয়ে ক্যাম্পাস লাইফের সমগ্র জীবন আমরা দেখানোর চেষ্টা করেছি। প্রেম থেকে শুরু করে বন্ধুত্ব, ক্লাসের পড়াশোনা, গণরুমে থাকা, চাকরি-বাকরি নিয়ে হতাশা। সব কিছু অল্প অল্প করে হলেও স্পর্শ করে গেছি পুরো ছবিতে।

পুরো চলচ্চিত্রে আছে তিনটি গান। কণ্ঠ দিয়েছেন রাজিব আল রুদ্র, শুভ্র সরকার ও ফারহা দিবা লাবন্য। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাইরুল বাসার, আফসানা আশা, মীর লোকমান, মৃত্যুঞ্জয় মজুমদার, রানা নাসির, অনন্যা পাখি, সাফওয়ান মাহমুদ, মৌসুমি মৌ, শারমিন অন্তু, আমির হামজা, তৌফিক আহমেদ, মির্জা গালিব, মাইশা মোনামী, তারেক হোসেন, রত্না দাস, সজীব সরকার, মুর্তজা যুবায়ের, অমিত দেবনাথ, মেহেদি আল-আমিন, সাইফুল্লাহ সাদেক, আহমেদ রেজা প্রমুখ।

‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ ছবিটি দেখতে পারেন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবক্যাম্পাস ক্লাইম্যাক্সখায়রুল বাসারজিৎ দেঢাবিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT