চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করার দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
প্রধান বক্তা একটি প্যাডেলে বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলা ভাষায় লেখা ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে থাকা উচিত বলে আমার মনে হয়। যদিও এটি তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন তবে চলচ্চিত্রকে নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় সবসময়ই ভেবেছে। এর জন্য নিয়মের মধ্যে থেকে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে।’ দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ বিষয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথিরাও প্রায় একই সুরে কথা বলেছেন।

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুক্রবার ছুটির দিনে দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী। উৎসবের উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, সাইদুল আনাম টুটুল, মুশফিকুর রহমান গুলজার ও শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

চলচ্চিত্রকে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় আনার দাবি তোলেন ‘আধিয়ার’ খ্যাত নির্মাতা সাইদুল আনাম টুটুল। অনুষ্ঠানের সভাপতিও অনেকটা একই সুরে কথা বলেন। তিনি বলেন, চলচ্চিত্র সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় থাকলে মানানসই হত। পরে উৎসবে অংশগ্রহণ করতে এসে ‘আয়নাবাজি’ নির্মাতা অমিতাভ রেজা চলচ্চিত্র সংস্কৃতি মন্ত্রণালয়ের হওয়া উচিত বলে মন্তব্য করেন।

Banglabid

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, চলচ্চিত্র তথ্য মন্ত্রণালয়ের অধীনে হলেও সংস্কৃতি মন্ত্রণালয় এর মানোন্নয়নে নানা ভূমিকা রাখার চেষ্টা করছে। আমরা ভালো ছবির দর্শক তৈরীতে সহায়ক ভূমিকা রাখতে চাই।

তিনি বলেন, এ বছর রবীন্দ্রনাথের গল্পভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অনুদান দিয়েছিলাম। যদিও দুঃখজনক ভাবে কেউ কেউ তার সদ্ব্যবহার করেনি। তবে আমরা অনুদান বন্ধ করবো না, পর্যবেক্ষণ জোরালো করব। পাশাপাশি আরো দুটি চলচ্চিত্রকে অনুদানের আওতায় আনা ছাড়াও প্রথমবারের মতো প্রামাণ্যচিত্র নির্মাণে অনুদান দেওয়ার চিন্তা করছি।

উৎসবের প্রথম দিনে রিয়াজুল রিজু পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’ প্রদর্শিত হয়। উদ্বোধনী ও সমাপনী দিন ছাড়া প্রতিদিন ৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

Reneta

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ শীর্ষক উৎসবে ৭ সদস্যের বাছাই কমিটির মাধ্যমে ৫টি বিভাগে যথাক্রমে- বাংলাদেশ ধ্রুপদী চলচ্চিত্র, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, সমকালিন দেশীয় চলচ্চিত্র (২০১৫-২০১৬) এবং নারী নির্মাতাদের ৪৪টি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে। জমাকৃত সমকালিন চলচ্চিত্র (২০১৫-২০১৬) থেকে ১১টি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য চুড়ান্ত করা হয়। এই ১১টি চলচ্চিত্র থেকে ৩টি বিভাগে পুরষ্কার দেওয়া হবে। বিভাগগুলো হল শ্রেষ্ঠ চলচ্চিত্র, নির্মাতা ও বিশেষ জুড়ি পুরষ্কার। জুরি কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন নির্মাতা মসিহ্উদ্দিন শাকের।

উৎসবে যেসব ছবি দেখানো হবে তার মধ্যে উল্লেখযোগ্য ‘তিতাস একটি নদীর নাম’, ‘অরুনোদয়ের অগ্নিস্বাক্ষী’, ‘আয়নাবাজি’, ‘রীনা ব্রাউন’, ‘সূর্যস্নান’ ‘রংবাজ’, ‘শোভনের স্বাধীনতা’ প্রভৃতি।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান নূরচলচ্চিত্রসংস্কৃতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাতালোনিয়ার গণভোটে আহতদের কাছে স্পেনের ক্ষমা প্রার্থনা

পরবর্তী

মেয়েরাই আসল দর্শক: আসাদুজ্জামান নূর

পরবর্তী
আসাদুজ্জামান নূর ও অন্য ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েরাই আসল দর্শক: আসাদুজ্জামান নূর

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টফোনের জন্য মাইক্রোসফটের নতুন ব্রাউজার

সর্বশেষ

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT