অন্যান্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন গ্রুপের সংঘর্ষে হাটহাজারী থানার ওসিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে শাহজালাল ও শাহ আমানত হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

ভর্তি পরীক্ষার্থীদের স্বাগত জানানো নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটি ও লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। গতকালও ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে তাদের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিষয়:আহত সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…