চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রকিব উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সাংগঠনিক সম্পাদক আরমান মিয়া, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম সাঈদ ও আরেফুল হক অপু।
বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ছয় নেতাকে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।








