বাংলাদেশ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, দৃশ্যের মধ্যে একটি ফেরি ও কিছু মানুষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত ১টার দিকে মাঝ পদ্মায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। সেসময় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বুধবার সকাল পর্যন্ত নদীতে ৩টি ফেরি আটকে আছে। ঘন কুয়াশার কারণে সেগুলো ছাড়তে পারছে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা না কমা পর্যন্ত ফেরি চলাচল শুরু হবে না। তাই অনিশ্চিত অপেক্ষা যাত্রীদের। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দীর্ঘতর হচ্ছে।

যানবাহন পারাপারের জন্য বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করে।

বিষয়:পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…