বাংলাদেশ

ঘন কুয়াশায় তিন নৌরুটে ফেরি চলাচল বিঘ্ন

ঘন কুয়াশায় ঢাকা নদীতে ফেরি চলাচল ব্যাহত, নৌরুটে যানবাহন ও যাত্রীরা দুর্ভোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত, যানবাহন ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর কুয়াশা বাড়লে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে নিরাপত্তা ঝুঁকি এড়াতে রাত ১২টা ৪০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

অন্যদিকে, নরসিংহপুর ফেরিঘাটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিষয়:আরিচা-কাজিরহাট ঘন কুয়াশা পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…