চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যালারিতে ছিলেন ম্যারাডোনাও!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ০২, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফিনালিস্সিমাতে প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার উপস্থিতি ঠিকই লক্ষ্য করা গেছে! মনে প্রশ্ন আসতে পারে, কোন তন্ত্রমন্ত্র বলে তার বিদেহী আত্মাকেই তবে টেনে আনলেন! 

১৯৯৩ সালে আর্জেন্টিনা ও ডেনমার্কের উত্তেজনাপূর্ণ ফিনালিস্সিমা খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকে। টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায় ডিয়েগো ম্যারাডোনার দল। দীর্ঘ ২৯ বছর পর ও একবিংশ শতাব্দীতে প্রথমবার হওয়া ফিনালিস্সিমাতেও জয়ী আর্জেন্টিনা। সেখানেও হাজির ম্যারাডোনা!

আদৌ এমন কিছু হয়েছে, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বুধবার রাতে গ্যালারিতে ম্যারাডোনার দেখা ঠিকই পাওয়া গেছে! কারণ আর্জেন্টাইন সমর্থকদের কাছে যে তিনি হবু আগেই অমরত্ব লাভ করে বসে আছেন।

ইতালির বিপক্ষে ম্যাচে ৮৭ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। আলবিসেলেস্তেদের হয়ে গলা ফাটাতে আসা লোকজন ম্যারাডোনার ছবিযুক্ত ব্যানার নিয়েই মাঠে এসেছিলেন।

Reneta

দর্শকসারিতে থাকা এক ব্যক্তি ঢোল বাজিয়ে খেলা উপভোগ করেন। সেই ঢোলের উপরে ১৯৮৬ সালে মেক্সিকো আসরে ম্যারাডোনার বিশ্বকাপ ট্রফিতে চুম্বনের ও হাঁটু গেড়ে বসে থাকার ছবি।

ফুটবলের ভেতরেও ঠাঁই পেয়েছিলেন ম্যারাডোনা। সেখানে তার স্মৃতিতে স্মরণে শোভা পেয়েছিল বিশ্বকাপ ট্রফি হাতে কিংবদন্তির উদযাপনের মুহূর্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইতালিফিনালিস্সিমাম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT