চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল করে চলেছেন ডি মারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নেইমার, কাভানি, এমবাপেদের ওজনের তুলনায় কোচের কাছে মূল্যটা কমে গিয়েছিল। উনাই এমেরির দলেই জায়গা পাচ্ছিলেন না। সেই অ্যাঙ্গেল ডি মারিয়া প্রথম একাদশে সুযোগ পেয়ে পিএসজিকে জেতাতে ভূমিকা রেখে চলেছেন একের পর এক ম্যাচে। শনিবার জেতালেন ট্রয়েসের বিপক্ষে।

ট্রয়েসের মাঠ থেকে ২-০ গোলে জিতে ফিরেছে পিএসজি। ডি মারিয়ার গোলের সঙ্গে অন্যটি এসেছে ক্রিস্টোফার এনকুঙ্কুর থেকে।

এতে লিগ ওয়ানে ২৮ ম্যাচে ১৪ পয়েন্টে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। সমান ম্যাচে ৬০ পয়েন্টে দুইয়ে মোনাকো।

অবনমন অঞ্চলের দল ট্রয়েসের বিপক্ষে এমবাপে-কাভানিসহ মূল একাদশের ছয়জনকে বাইরে রেখেছিলেন এমেরি। লক্ষ্য কদিন পরেই রিয়াল ম্যাচের জন্য শক্তি-রসদ জমা করা। তাতে প্রথমার্ধে এলোমেলো পিএসজি গোলের দেখা পায়নি।

স্বাগতিক গোলরক্ষকও বেশ প্রতিরোধ গড়ছিলেন অতিথিরা যতটুকু আক্রমণ গড়েছে তার বিপক্ষে। বিরতির পর ফিরে সেই দেয়ালটা ভাঙেন ডি মারিয়া। ৪৭ মিনিটে দলকে এগিয়ে দেন। ইউলিয়ান ড্রাক্সলারের সঙ্গে বল দেয়া-নেয়া করে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা।

পিএসজির দ্বিতীয় গোলটি আসে ৭৭ মিনিটে। ক্রিস্টোফার এনকুঙ্কু ব্যবধান দ্বিগুণ করেন। বলের যোগানদাতা দানি আলভেজ। তাতেই জয় নিশ্চিত হয় ৬ মার্চ রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের মহারণে নামার অপেক্ষায় থাকা ফরাসি জায়ান্টদের। প্রথম লেগে রিয়ালের মাঠ থেকে ২-১ গোলে হেরে এসেছে দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডি মারিয়াপিএসজি
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত বহিষ্কার করেছে

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে: মার্কো রুবিও

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাইল পাকিস্তান

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে চালক নিহত

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ১৬ স্টেশন বন্ধ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT