চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গোল্ডেন এ প্লাস’ নাটকে গান গেয়েছে চিরকুট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০১৭
বিনোদন
A A
চিরকুট

চিরকুট

‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে সম্প্রতি ঘটেছে আত্মহত্যার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা। গোল্ডেন এ প্লাস বলে আসলেই কি কিছু আছে? সব বিষয়ে এ প্লাস পাওয়ার বাড়তি উৎসাহের কারণে শিক্ষার্থীদের ভেতরে এক ধরণের চাপ তৈরি হয়। এ বিষয়টি নিয়েই আমাদের নাটক।’ চ্যানেল আই অনলাইনকে বললেন আবু শাহেদ ইমন, তরুণ চলচ্চিত্র নির্মাতা, প্রায় ১০ বছর পর এবার তিনি নাটক তৈরি করেছেন। নাটকের নাম ‘গোল্ডেন এ প্লাস’। এবার ঈদের ষষ্ঠ দিন চ্যানেল আইয়ে দেখানো হবে রাত সাড়ে ৯টায়।

মা-বাবার প্রত্যাশার চাপে কীভাবে শিশুদের শৈশব বিভীষিকাময় হয়ে ওঠে, তা দেখা যাবে ‘গোল্ডেন এ প্লাস’ নাটকে। এর বিষয়বস্তুর ওপর একটি গান করেছে চিরকুট। এই ব্যান্ডের অন্যতম সদস্য সুমী বলেন, ‘অন্য রকম একটি কাজ হতে যাচ্ছে। এ ধরনের বক্তব্য নিয়ে কাজ করতে আমরা সব সময়ই উৎসাহী, আমাদের ভালো লাগে। গানটি লিখে আমরা তৃপ্ত, সুর আমাদের সবার ভালো লেগেছে।’

আবু শাহেদ ইমন বলেন, ‘চিরকুটের সুমীর সঙ্গে ভাবনাটা শেয়ার করেছিলাম। চিরকুট একটি অসাধারণ গান করেছে। নবম-দশম শ্রেণির শিক্ষার্থী আর তাদের অভিভাবকেরা গানটির সঙ্গে নিজেদের মিলিয়ে নিতে পারবেন। নাটক প্রচারের আগে গানটির একটি ভিডিও প্রকাশিত হবে।’

তিনি জানালেন, নাটকটির শুটিং শেষ। এখন সম্পাদনা হবে।

‘গোল্ডেন এ প্লাস’ নাটকে অভিনয় করেছেন দীপক সুমন, দীপান্বিতা মার্টিন, অনিন্দ্য, ঈশান প্রমুখ।

আবু শাহেদ ইমন এর আগে তৈরি করেন চলচ্চিত্র ‘জালালের গল্প’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু শাহেদ ইমনচিরকুট
শেয়ারTweetPin

সর্বশেষ

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT