সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে ৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫ জন। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন নারী। নিহতদের পরিচয় পাওয়া যায়নি এখনো।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খলিলুর রহমান ও পুলিশ সুপার এমরান হোসেন। পুলিশ জানিয়েছেন, সকালে বেনাপোল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা আশিক পরিবহণ নামে ওই এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সংগে মুখোমুখি সংঘর্ষ হয়।






