গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তিও কামনা করেছেন তারা।
রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ শোক প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাপান, ইতালি ও ভারতের মতো বন্ধু দেশের নাগরিকদের হত্যার ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জড়ো হয় সংস্কৃতিক কর্মীরা। ৩০ মিনিট মোমবাতি হাতে নিয়ে নিহতদের শ্রদ্ধা জানায় তারা।
কাপুরোষিত বর্বর এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীরা।

জঙ্গিদের অর্থের উৎস, মদদ দাতা চিহ্নিত করার দাবি তাদের। এ সময় বক্তারা বলেন, এ ঘটনায় জাতি মর্মাহত। দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে একটি গোষ্ঠী ধর্মের নামে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। তাই আমাদের ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিরোধ করতে হবে।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে বাংলা সংস্কৃতি শিক্ষার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।








