চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান হামলার অস্ত্রের যোগানদাতা সাগরসহ ২ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৮
অপরাধ
A A

গুলশানে অভিজাত হলি আর্টিজান বেকারিতে হামলার অস্ত্রের যোগানদাতা ও অন্যতম সমন্বয়ক হাদিসুর রহমান সাগর ওরফে জুলফিকার ওরফে সাদ-বিন আবু ওয়াক্কাস ওরফে আবু আল বাঙ্গালী ওরফে আব্দুল্লাহ স্যার ওরফে আমজাদ ওরফে তৌফিকসহ (৩৬) নব্য জেএমবির ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া আরেকজন হলেন আকরাম হোসেন খান নিলয় (২৪)। তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার (২১ মার্চ) দিনগত রাতে বগুড়ার শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী জানান, গ্রেফতারকৃত হাদিসুর রহমান সাগর গুলশান হলি আর্টিসান হামলার অন্যতম সমন্বয়ক ও অস্ত্রের যোগানদাতা। আকরাম হোসেন খান নিলয় নব্য জেএমবির মূল সমন্বয়ক ও অর্থদাতা। নিলয় গত ১৫ আগস্ট রাজধানীর কলাবাগানে জাতীয় শোক দিবসের র‍্যালিতে হামলার মূল পরিকল্পনাকারী।

গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে জঙ্গি সংশ্লিষ্ট গোপন যোগাযোগের তথ্য পাওয়া গেছে গেছে বলেও জানান তিনি।

হাদিসুর রহমান সাগর জয়পুরহাটের সদর থানার কয়রাপাড়া পলিকাদোয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে এবং আকরাম হোসেন খান নিলয় কিশোরগঞ্জের মিঠামইন থানার চারিগ্রামের আবু তোরাব খাঁনের ছেলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান হামলালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT