চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান কার্যালয় তল্লাশির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৯:০৫ অপরাহ্ণ ২০, মে ২০১৭
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় গুলশানে পুলিশের তল্লাশির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাটাবন থেকে মিছিলটি শাহবাগ পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে আলমগীর হাসান সোহান বলেন, এই সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির রাজনৈতিক কার্যালয়ে পুলিশী তল্লাশীর মতো ন্যাক্কারজনক নাটক সৃষ্টি করেছে। কিন্তু যতই অপকর্ম করুক না কেন এই সরকার জনগণের রোষানল থেকে বাঁচতে পারবে না।

Banglabid

তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রদলের নেতাকর্মী রুখে দাড়ালে এক মুহূর্তও ক্ষমতায় থাকতে পারবেন না।

শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে বিএনপি চেয়ারপারসনের  গুলশান কার্যালয়ে তল্লাশি চালানো হয়। আদালতের নির্দেশনায় এ তল্লাশি অভিযান চালানো হয় বলে দাবি করে পুলিশ।

তল্লাশি অভিযানে অংশ নেওয়া পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে জানান, দেশব্যাপী নাশকতার মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী কর্মকাণ্ড চালাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিপুল পরিমাণ লিফলেট, স্টিকারসহ বিভিন্ন ধরণের উস্কানিমূলক প্রচারপত্র মজুদ করা হয়েছে-এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে।

Reneta

তবে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়ে কোন কিছু পাওয়া যায়নি বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT