চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল-উবারের সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A
গুগল উবারের সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে চুরির অভিযোগ

গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেটের এক সাবেক সিনিয়র প্রকৌশলীর বিরুদ্ধে স্ব-চালিত গাড়ির প্রযুক্তি চুরির অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

অ্যানথনি লেভানডাওস্কি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে অ্যালফাবেটের স্ব-চালিত গাড়ির প্রযুক্তি সংক্রান্ত ৩৩টি ‘বাণিজ্যিক চুরি’র অভিযোগ আনা হয়েছে।

২০১৬ সালে অ্যানথনি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেটের ওয়েইমো ইউনিট থেকে পদত্যাগ করেন। এর কিছু সময় পর আন্তর্জাতিক রাইড শেয়ারিং কোম্পানি উবারের স্ব-চালিত গাড়ি প্রকল্পের দায়িত্ব পান তিনি। কিন্তু সেখান থেকেও চাকরি চলে যায় তার।

৩৯ বছর বয়সী এই প্রকৌশলী এখন নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান চালান।

অ্যানথনি লেভানডাওস্কির বিরুদ্ধে অভিযোগ, ওয়েইমো ছাড়ার আগে তিনি ২০১৫ সালে অ্যালফাবেটের স্ব-চালিত গাড়ি প্রযুক্তি সংক্রান্ত হাজারো ফাইল ডাউনলোড করে নিয়েছিলেন।

ফাইলগুলোর মধ্যে স্ব-চালিত গাড়িতে ব্যবহারের জন্য ‘লাইডার’ নামক একটি জটিল সেন্সর প্রযুক্তির ফাইলও ছিল বলে দাবি অ্যালফাবেটের।

Reneta

ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেভিড অ্যানডারসন বলেন, ‘আমাদের সবারই চাকরি বদলানোর অধিকার আছে। কিন্তু আমাদের কারোরই অধিকার নেই যাওয়ার সময় পকেট ভর্তি করে নিয়ে যাওয়ার। চুরি কোনো উদ্ভাবনী যোগ্যতা নয়।’

নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অ্যানথনি লেভানডাওস্কি। তার আইনজীবী মাইলস এরলিখ বলেছেন, ‘অ্যালফাবেটের দাবি করা ওইসব গোপন নথির একটিও উবার বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে যায়নি।’

ওয়েইমো এবং উবার টানা বহুদিন ধরে আইনি লড়াই লড়ছিল একে অপরের সঙ্গে। অবশেষে ২০১৮ সালে উবার বিষয়টি নিয়ে সমঝোতায় আসে। অ্যানথনি ওই মামলার বাদী-বিবাদী কোনো পক্ষেরই অংশ ছিলেন না এবং ওই মামলার কোনো অভিযোগ সম্পর্কেও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালফাবেটউবারগুগল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT