অ্যান্ড্রয়েড ফোনে থাকা গুগল অ্যাপে যুক্ত হচ্ছে স্ক্রিনশট এডিট করার সুবিধা। কাস্টম অ্যান্ড্রয়েড রমে বর্তমানে স্ক্রিনশট নেওয়ার পরপরই সেটি সম্পাদনা করার সুবিধা থাকলেও কাস্টম রমে এমন কোনো ফিচার নেই।
৯টু৫গুগল জানিয়েছে, গত বছরের এপ্রিলে গুগল অ্যাপে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এ বিল্ট-ইন স্ক্রিনশট এডিটর যুক্ত করা হয়। পরীক্ষামূলকভাবে অ্যাপটির ৭.২১ বেটা সংস্করণে বর্তমানে ফিচারটি যুক্ত করা হয়েছে। শীঘ্রই সকল অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হতে পারে।
ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হলে সেটি চালু করে নেওয়া যাবে গুগল অ্যাপের সেটিংস অপশন থেকে।
সেটিংস অপশনে গিয়ে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি মেন্যু থেকে ‘Edit and share screenshots’ অপশনটি চালু করে দিলেই পরবর্তীতে যেকোনো স্ক্রিনশট নেওয়ার পর সেটি এডিট করে নেওয়া যাবে অন্য কোনো অ্যাপ ছাড়াই।









