চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলের ‘ফটোস অ্যাপে’ কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন চমক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ০৬, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

অপ্রয়োজনীয়,একঘেঁয়ে কিংবা তেমন আকর্ষণীয় নয় এমন ছবিগুলোকে খুঁজে বের করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শুরু করেছে গুগলের ‘ফটোস’ অ্যাপ।

স্মার্টফোনে অসংখ্য স্ক্রিনশট, নোট, রিসিপ্টের মতো অপ্রযোজনীয় কাগজপত্রের তুলে রাখা ছবির জঞ্জাল থেকে গ্যালারিকে সাজানো-গোছানো অবস্থায় রাখতেই এই সুবিধা চালু করেছে গুগল।

এই অ্যাপের সর্বশেষ সংস্করণে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ ব্যবহারকারীকে বলে দেবে কোন ছবিটি রাখা দরকার আর কোনটি আর্কাইভ ফোল্ডারে ফেলে দেয়া উচিৎ।

এই স্মার্ট সুবিধা পেতে হলে গুগল ফটোসের নিচে বাম পাশের ‘অ্যাসিস্ট্যান্ট’ বাটনে ক্লিক করতে হবে। তারপর অ্যাপের এআই একঘেঁয়ে ছবিগুলো সনাক্ত করে দেবে।

এক বিবৃতিতে গুগল জানায়, এখন মোবাইল ফোনে ছোট-বড় নানা স্মরণীয় মুহুর্তের ছবি তোলা হয়। তবে মনে রাখার প্রয়োজনে রিসিপ্ট, স্ক্রিনশট, নোট এবং কাগজপত্রের ছবিও প্রচুর তোলা হয়।

এরকম ছবিগুলোর কোনটি থাকতে পারে কিংবা কোনটি আর্কাইভে রাখলেও চলে এ ব্যাপারে ব্যবহারকারীকে সুপারিশ করবে আমাদের এআই। এজন্য আপনাকে শুধু কনফার্ম বাটন চাপলেই হবে।’

এর ফলে পুরোপুরি ডিলিট না হয়ে কম গুরুত্বপূর্ণ ছবিগুলো আর্কাইভে চলে যাবে। এই ছবিগুলো মূল ছবি তালিকায় আর দেখা দেবে না।

শুধু এই সুবিধাতেই থামছে না গুগল ফটোসের সর্বাধুনিক সংস্করণ। এরপর ফটোস এবং অ্যাসিস্ট্যান্টে আসছে গুগল ‘লেন্স’ নামে নতুন সুবিধা।

এখানেও কৃত্রিম বুদ্ধিমত্তা ছবিকে সুক্ষ্মভাবে বিশ্লেষণ করে বলে দেবে পুরো ছবির সব খুঁটিনাটি। এতে ছবি তোলা এবং যিনি তুলবেন তার চাহিদাপূরণ আরও সহজ হবে বলে প্রত্যাশা করে গুগল।

ট্যাগ: কৃত্রিম বুদ্ধিমত্তাগুগল অ্যাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাতার সঙ্কট ভারতের জন্য চ্যালেঞ্জ নয়: সুষমা স্বরাজ

পরবর্তী

চ্যাম্পিয়ন নাসিরদের হারিয়ে রানার্সআপ দোলেশ্বর

পরবর্তী

চ্যাম্পিয়ন নাসিরদের হারিয়ে রানার্সআপ দোলেশ্বর

কানাডা থেকে পালিয়ে বাংলাদেশে উগ্রপন্থী সালমান

সর্বশেষ

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT