চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ির ধাক্কায় আহত সেই পথচারীর মৃত্যু, বিপাকে অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

সোমবার (৬ সেপ্টেম্বর) বলিউড অভিনেতা রজত বেদীর গাড়িতে ধাক্কা লেগে গুরুতরভাবে জখম হয়েছিলেন রাজেশ নামের মুম্বাইয়ের এক বাসিন্দা। মৃত্যুর সঙ্গে প্রায় দু‘দিন পাঞ্জা লড়বার পর অবশেষে মৃত্যু হয়েছে সেই পথচারীর। আর তাতেই যেন বিপদ বাড়ল অভিনেতা রজতের।

বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের কুপার হাসপাতালে মৃত্যু হয়েছে রাজেশ নামের ওই পথচারীর। এরপরেই রজতের বিরুদ্ধে দায়ের এফআইআর এ ‘গাফিলতির জেরে মৃত্যু’ (৩০৪-এ)-র ধারা যোগ করেছে মুম্বাই পুলিশ।

পুলিশ জানিছয়েছে, ‘দুর্ঘটনায় মৃত রাজেশ পেশায় একজন শ্রমিক। দুদিন ধরে কুপার হাসপাতালে তার চিকিৎসা চলছিল।’ তবে এই মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি অভিনেতাকে।

এর আগে জানা যায় মদ্যপ অবস্থায় পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে। এসময় তিনি মাথার পেছনে গুরুতর আঘাত পান।

আগেই অভিনেতা রজতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ( বেপরোয়াভাবে গাড়ি চালানো) ৩৩৮ ( অন্য মানুষের জীবন সংকটে ফেলা) এবং মোটর ভেহিকেল অ্যাক্টের ১৮৪ নম্বরের আওতায় এফআইআর দায়ের হয়েছিল। এবার সেখানে যুক্ত হয়েছে আইপিসির ৩০৪-এ ধারাও।

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ডিএন নগর থানার পুলিশ। তারা খুঁজে দেখবার চেষ্টা করছেন সত্যিই ড্রাইভারের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে, নাকি মৃত পথচারী নিজেই গাড়ির সামনে গিয়ে পড়েন। এলাকার সিসিটিভি ফুটেজও ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ, তবে এখন পর্যন্ত তেমন কোনও তথ্য মেলেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাগাড়ির ধাক্কাদূর্ঘটনাপথচারীবলিউডমুম্বাইমৃত্যুরজত বেদী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT