চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলাই বলছেন, ‘ম্যানসিটি নয়, বিশ্বের সেরা দল চেলসি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে আছে। তারপরও দলটিকে বিশ্বের সেরা মানতে নারাজ খোদ সিটিজেন কোচ পেপ গার্দিওলা।

বুধবার রাতে ইতিহাদে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। সর্বশেষ ১৯ ম্যাচের ১৭টিতে জয়ে মাঠ ছেড়েছে গার্দিওলার শিষ্যরা। তারপরও গার্দিওলা নিজে তার দলকে এমুহূর্তে বিশ্বসেরা দাবি করছেন না।

‘না, আমরা বিশ্বের সেরা দল নই। সেরা দল চেলসি, তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।’

Banglabid

‘গুরুত্বপূর্ণ বিষয় হল, তিন দিনের মধ্যে আমরা নরউইচে যাবো এবং সেখানে জিততে হবে। কে সেরা এই বিষয়টাকে মোটেও গুরুত্ব দিচ্ছি না। আনন্দে থাকা ও প্রতিদিন আরও ভালো খেলার চেষ্টা করা, শেষ পর্যন্ত কী ঘটে তা দেখাটাই আসল বিষয়।’

‘আমরা ভালো অবস্থানে আছি, এই মুহূর্তে পয়েন্ট ৬০। আমাদের পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং শিরোপার লড়াইয়ে শেষপর্যন্ত ভালো খেলে যেতে হবে। এটাই করতে চাই।’

ইপিএল টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৮। অলরেডরা ম্যানসিটির চেয়ে দুম্যাচ কম খেলেছে। তাই এগিয়ে থাকা নিয়ে আত্মতুষ্টি নেই গার্দিওলার।

Reneta

‘লিভারপুলের হাতে দুই ম্যাচ আছে। তারা সেগুলো খেলার পর আমরা দেখব ব্যবধান কতটা আছে।’

‘আমাদের এখনো ১৪ ম্যাচ বাকি। আজকের মতো আরও অনেক কঠিন ম্যাচ আছে। যেকোনো কিছু ঘটতে পারে। টটেনহ্যামের দিকে তাকান, ওরা ঘরের মাঠে সাউদাম্পটনের কাছে হেরেছে।’

‘প্রত্যেকের জন্য প্রতিযোগিতা কঠিন। এই পর্যায়ে ৬০ পয়েন্ট থাকাটা গুরুত্বপূর্ণ। তার মানে এই নয় যে আমরা অবিশ্বাস্য ভালো করেছি। তিন দিন পর নরউইচে আরেকটি খেলা। খেলোয়াড়রা ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তারপর আমরা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাচেলসিম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমরা বলেছিলাম, ওরা আসেনি: ইলিয়াস কাঞ্চন

পরবর্তী

প্রিন্সের জায়গায় সিডন্স, অন্তর্বর্তীকালীন বোলিং কোচ চম্পাকা

পরবর্তী

প্রিন্সের জায়গায় সিডন্স, অন্তর্বর্তীকালীন বোলিং কোচ চম্পাকা

নিলামে ইভ্যালির ৭ গাড়ির দাম ২ কোটি ৯০ লাখ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT