চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে সুরে বারী সিদ্দিকীর ৬৬তম জন্মদিন পালন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২০
বিনোদন
A A

প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর ৬৬তম জন্মদিন রবিবার (১৫ নভেম্বর)। বিশেষ এই দিনে সংগীতের এই কিংবদন্তিকে স্মরণ করলো শিল্পীর নিজ এলাকা নেত্রকোনার এক দল তরুণ!

বারী সিদ্দিকীর নিজে গড়া বাউল বাড়িতে পালিত হয়েছে ৬৬ তম জন্মদিন। এ উপলক্ষে করোনাকালে সীমিত পরিসরে নেত্রকোনার এক ঝাঁক তরুণের সাহিত্য সংগঠন ‘হিমু পাঠক আড্ডা’র উদ্যোগে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের কার্লি গ্রামের বাউল বাড়িতে প্রয়াত শিল্পীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় হিমু পাঠক আড্ডা ও স্বেচ্ছাসেবী সংগঠন শিশু ছায়ার সদস্যরা। পরে তারা শিল্পীর বাড়িতেই শিল্পীর গাওয়া বিভিন্ন কালজয়ী গান গেয়ে জন্মদিন উদযাপন করেন।

এসময় বারী সিদ্দীকীর পরিবারের সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ওমর ফারুক আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, বারী সিদ্দিকীর মতো একজন গুণী শিল্পীর দিবসগুলো প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে পালন করা দরকার ছিলো। তাহলে নতুন প্রজন্ম জানতে পারবে সংস্কৃতি সম্পর্কে।

সংঠনের সভাপতি আলপনা বেগমের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, স্থানীয় দৈনিক আমাদের নেত্রকোনার সম্পাদক মাহফুর রহমান, উদীচীর দুলাল বিশ্বাস, হিমু পাঠক আড্ডার সদস্য সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক প্রিয়াঙ্কা বিশ্বাস, শিক্ষক ফারুক আহমেদ, খন্দকার রানা, শিশু ছায়ার সভাপতি সোহাগ আহমেদ সাইফ প্রমুখ। পরে তারা কেক কাটেন।

তারা বারী সিদ্দিকীর একান্ত ভক্ত হওয়ায় প্রতিবছর জন্মদিন উদযাপন এবং মৃত্যু বার্ষিকীতে বারী সিদ্দিকীকে স্মরণ করে আসছেন।

Reneta

লাখো শ্রোতার হৃদয়ের মনিকোঠায় বারী সিদ্দিকী ছিলেন লোকগানের অপার ভাণ্ডারে। একখণ্ড হীরকের মতো জ্বলজ্বলে। শুধু কণ্ঠশিল্পী হিসেবে নয়, বাঁশির জাদুকরী সুর তোলার ক্ষেত্রেও বারী সিদ্দিকী ছিলেন অতুলনীয়। ২০১৭ সালের ২৪ নভেম্বর তার মৃত্যু হয়।

১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে গান গেয়ে সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন দীর্ঘদিন ধরে বাঁশি বাজানো বারী সিদ্দিকী। এরপর বেশকিছু গান গেয়ে তিনি পৌঁছে যান সব শ্রেণির শ্রোতার কাছে। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘সুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ ইত্যাদি।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি হলেও ১২ বছর বয়সেই তালিম নিয়েছেন ওস্তাদ গোপাল দত্ত, ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অনেক গুণীশিল্পীর সান্নিধ্যে থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানজন্মদিনবারী সিদ্দিকীলিড বিনোদনসুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

নারী সাংবাদিকদের বাধাবিপত্তি দ্বিগুণ

পরবর্তী
সাংবাদিকতা

নারী সাংবাদিকদের বাধাবিপত্তি দ্বিগুণ

সৌমিত্র: ছিলেন আড্ডাবাজ বাঙালির আইকন

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT