ক্রিকেট

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত রিশাব পান্ত

রিশাব পান্ত ক্রিকেট খেলছেন, ক্রিকেট মাঠে ফোকাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার রিশাব পান্ত ক্রিকেট ম্যাচে ব্যাটিং করছেন, মাঠে মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিল্লি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা ক্রিকেটার রিশাব পান্ত। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর রুরকির নারসানের কাছে হাম্মাদপুর ঝালের সন্নিকটে ঘটে দুর্ঘটনা। পান্ত দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। সঙ্গে সঙ্গেই তাকে রুরকিক এক হাসপাতালে ভর্তি করা হয়।

পরে পান্তকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে তারকা ক্রিকেটারের প্লাস্টিক সার্জারি করা হতে পারে।

বাংলাদেশ থেকে সিরিজ শেষ করে দিল্লি ফিরে বাড়ির উদ্দেশে যাত্রা করেছিলেন ভারতের প্রতিভাবান এ ক্রিকেটার। মাঝপথে দুর্ঘটনায় কবলিত হয় তার গাড়ি।

বিষয়:আহত গাড়ি দুর্ঘটনা ভারতীয় ক্রিকেটার রিশাব পান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…