ক্রিকেট

করোনায় বাবা হারালেন পীযূষ চাওলা

পীযূষ চাওলা পরিবারের সঙ্গে একটি ছবি, যেখানে তিনি তার সন্তানকে ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পীযূষ চাওলা তার পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত, যেখানে তিনি তার সন্তানকে ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস কেড়ে নেয় তরুণ বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার বাবার প্রাণ। ২৪ ঘণ্টার ব্যবধানে কোভিড ১৯-এ আক্রান্ত বাবাকে হারালেন ভারতীয় লেগ স্পিনার পীযূষ চাওলা।

করোনা প্রতিদিনই কোনও না কোনও দুঃসংবাদ নিয়ে আসছে। বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। প্রিয়জনকে হারাচ্ছেন অসংখ্য মানুষ।

সোমবার পীযূষ চাওলা হারালেন তার বাবা প্রমোদ কুমার চাওলাকে। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে এই সংবাদ দেন এই স্পিনার।

সদ্য স্থগিত আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন চাওলা। তার আগে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন। তার বাবা গত কয়েকদিন ধরেই কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়ছিলেন।

সোমবার দিল্লির এক হাসপাতালে তার মৃত্যু হয়। ইনস্টাগ্রামে চাওলা লিখেছেন, ‘তোমায় ছাড়া জীবন আর একই রকম থাকবে না। জীবনের শক্তির অন্যতম ভরসাকে হারালাম।’

চাওলাকে সমবেদনা জানিয়েছেন ইরফান পাঠান। সাবেক পেসার টুইটারে লিখেছেন, ‘আমার ভাল বন্ধু পীযূষ চাওলার বাবা প্রমোদ কুমার আর নেই। তোমার এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইল। আশা করি ধৈর্যের সঙ্গে তুমি এই কঠিন সময় কাটিয়ে উঠবে। প্রমোদ কাকু খুবই ভাল মানুষ ছিলেন। কোভিড আরও একটা জীবন কেড়ে নিল।’

বিষয়:করোনাভাইরাস ভারতীয় ক্রিকেটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…