গাড়িচাপায় হাইওয়ে পুলিশের এসআই নিহত

হাইওয়ে পুলিশের এসআই অফিসে বসে কম্পিউটার ও নথিপত্রের পাশে কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
কুমিল্লায় দায়িত্ব পালনকালে অজ্ঞাত একটি গাড়ি চাপায় হাইওয়ে পুলিশের এস আই জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম শেরপুর সদরের প্রতাপিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় গাড়ির চাপ ছিল। এসময় জাহাঙ্গীর আলম যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছিলেন। বেপরোয়া গতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দাউদকান্দি হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর ফরিদুল আলম জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে প্রেরণ করা হবে। গত এক বছর আগে তিনি এ থানায় যোগদান করেছিলেন।






