রাজনীতি

গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি

গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি

আসন্ন গাজীপুর-খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।

রোববার গুলশানের বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যদিও নির্বাচন নিয়ে আশংকা রয়েছে। তবু বিএনপি অংশ নিবে। বৈঠকে বিএনপি মহাসচিবসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনের অংশ হিসেবে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীও চূড়ান্ত করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

খুলনায় বর্তমান মেয়র মনিরুজ্জামান মনির ওপর আস্থা রাখলেও গাজীপুরে বেছে নেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারকে।

বিএনপির বলছে, গণতন্ত্র উদ্ধার ও আন্দোলনের অংশ হিসেবেই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।

বিষয়:খুলনা সিটি করপোরেশন গাজীপুর সিটি করপোরেশন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…