গাইবান্ধার পলাশবাড়ীতে কাঠবোঝাই ট্রাক উল্টে শিশু সহ ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার বেড়ামলঞ্চা গ্রামের হাছেন আলীর স্ত্রী হাফেজা বেগম, তালককানুপুর গ্রামের রজ্জব আলীর স্ত্রী রানী বেগম ও লেবু মিয়ার পুত্র স্বপন মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীতে বগুড়ামুখী একটি কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারী চালিত রিক্সাভ্যানের ওপর উল্টে যায়। এতে চাপা পড়ে ভ্যানের ৩ যাত্রী নিহত ও ৪ জন আহত হয়। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।






