মাগুরায় যুবলীগের দুই গ্রুপের সহিংসতায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আরো ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলেন; মামলার ৬ নম্বর আসামি ফরিদ হোসেন, ১১ নম্বর আসামি লিটন মল্লিক ও ১২ নম্বর আসামি মিল্টন মল্লিক।
মাগুরা সদরের আলমখালী ও শালিখার কাদিরপাড়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। এ নিয়ে মামলার ১৬ আসামির মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হলো।






