মাগুরায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে মায়ের গর্ভে থাকা শিশু গুলিবিদ্ধের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামী সেন সুমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -১ এর বিচারক ফারহা মামুন শুনানী শেষে এই আদেশ দেন।
সেন সুমন মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। মামলার এজাহারভুক্ত ১৬ আসামীর মধ্যে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৩ জুলাই শহরের দোয়ার পাড়া এলাকায় যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়। গুলিতে নিহত মমিন ভূইয়া। গর্ভের শিশুসহ গুলিবিদ্ধ হন মা নাজমা বেগম।







